চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নারীসহ নিহত ৪

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:47 পূর্বাহ্ন 16, জুলাই 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
নিউ ইয়র্কে পুলিশি গাড়ি ও অপরাধী গ্রেফতার. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় এক নারীসহ ৪ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই প্রাপ্তবয়স্ক এবং হামলার পরপরই অভিযুক্ত হামলাকারী পালিয়ে গেছে।

স্থানীয় সময় শনিবার এ ঘটনা ঘটেছে বলে রোববার (১৬ জুলাই) জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়েছে, জর্জিয়ার পশ্চিমাঞ্চলে শনিবার সকালে হ্যাম্পটন শহরে বন্দুকধারীর হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। ঘটনার পরে আইন প্রয়োগকারী সংস্থা আন্দ্রে লংমোর নামে এক ব্যক্তিকে হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসাবে চিহ্নিত করেছেন। ওই অভিযুক্ত হ্যাম্পটনের বাসিন্দা বলেও জানানো হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, শনিবার বেলা পৌনে ১১টার দিকে অভিযুক্ত লংমোর চারজনকে গুলি করে হত্যা করে। নিহতদের তিনজন পুরুষ ও একজন নারী, তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।

হ্যাম্পটন পুলিশ প্রধান জেমস টার্নার ঘটনা সর্ম্পকে বলেছেন, ‘এটি একটি দুঃখের দিন। এটি কোনো স্বাভাবিক কোনো ঘটনা নয় এবং আমরা হ্যাম্পটনের সবাই শোকাহত। অভিযুক্তকে বিচারের আওতায় আনতে যা করা দরকার তার সবকিছু করবে পুলিশ বিভাগ।’

এদিকে শনিবারের এই বন্দুক হামলার কারণ ও এর উদ্দেশ্য ঠিক কী ছিল তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি। এখনও সশস্ত্র অবস্থায় থাকা অভিযুক্ত লংমোরের গ্রেপ্তারে যেকোনো তথ্যের জন্য ১০ হাজার মার্কিন ডলার পুরষ্কারও ঘোষণা করা হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের আপাতত লংমোরের কাছে না যাওয়ার জন্য অনুরোধ করেছেন হেনরি কাউন্টি শেরিফ রেজিনাল্ড বি. স্ক্যান্ড্রেট।

Tags: বন্দুক হামলা
Previous Post

ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে জবাই করে হত্যা, আটক ১

Next Post

ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, বিচার দাবি স্বজনদের

Next Post
ঢাকার একটি হাসপাতালের বহিরাগত দৃশ্য, হাসপাতালের নাম দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, বিচার দাবি স্বজনদের

এয়ার ইন্ডিয়া এর একটি বিমান আকাশে উড্ডয়ন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আকাশপথে এয়ার ইন্ডিয়ার কর্মকর্তাকে পিটিয়েছে যাত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT