চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইম্বলডনের নতুন ‘রানী’ ভন্ড্রোসোভা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:12 অপরাহ্ন 15, জুলাই 2023
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
উইম্বলডনের নতুন রানী ভন্ড্রোসোভা জেতার উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন ‘রানী’র দেখা পেয়েছে উইম্বলডন। মেয়েদের এককে চমক দেখিয়েছেন মার্কেতা ভন্ড্রোসোভা। প্রথমবার উইম্বলডনের ফাইনালে পৌঁছেই জিতেছেন ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম। উনস জাবেউরকে সরাসরি সেটে হারিয়ে নিজের করে নিয়েছেন শিরোপা।

শনিবার ফাইনালে তিউনিশিয়ার উনস জাবেউরকে ৬-৪, ৬-৪ সেটে হারান ভন্ড্রোসোভা। প্রথম অবাছাই নারী খেলোয়াড় হিসেবে উইম্বলডনের শিরোপা জিতলেন চেক প্রজাতন্ত্রের ভন্ড্রোসোভা।

গ্র্যান্ড স্লামে ভন্ড্রোসোভার সর্বোচ্চ অর্জন ছিল রানার্সআপ। ২০১৯ ফরাসি ওপেনে রানার্সআপ হয়েছিলেন।  গ্রাস কোর্টের টুর্নামেন্টে এবারের আগে কখনও দ্বিতীয় রাউন্ডই পার হতে পারেননি র‍্যাঙ্কিংয়ে ৪২ নম্বরে থাকা তারকা।

শিরোপা জয়ের আগেই ইতিহাস গড়েছিলেন ২৪ বর্ষী ভন্ড্রোসোভা। তার আগে অবাছাই নারী খেলোয়াড় হিসেবে সবশেষ ফাইনালে যান কিংবদন্তি বিলি জিন কিং। ১৯৬৩ সালে ফাইনালে উঠলেও শেষপর্যন্ত শিরোপা জিততে পারেননি। আরেক কিংবদন্তি অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্টের কাছে হেরে গিয়েছিলেন। সেসময় অবশ্য মার্গারেট স্মিথ হিসেবেই পরিচিত ছিলেন কোর্ট।

সেমিফাইনালে ইউক্রেনীয় এলিনা সভেতলিনাকে ৬-৩, ৬-৩ ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছান ভন্ড্রোসোভা। অন্যদিকে, আরিনা সাবালেঙ্কাকে ৬-৭ (৫/৭), ৬-৪, ৬-৩ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডনের ফাইনালে উঠেছিলেন তিউনিশিয়ার তারকা জাবেউর। এ নিয়ে টানা দ্বিতীয় উইম্বলডন ফাইনালে পরাজয় দেখলেন জাবেউর।

Tags: উইম্বলডনগ্র্যান্ড স্লামজাবেউরটেনিসফাইনালভন্ড্রোসোভালিড স্পোর্টস
Previous Post

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবন্দি দিবস রোববার

Next Post

সেমি থেকে বিদায় জহিরেরও

Next Post
বাংলাদেশের অ্যাথলেট জহির ট্র্যাকের পাশে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সেমি থেকে বিদায় জহিরেরও

প্রধানমন্ত্রীর সাথে গৌতম আদানি বৈঠক, বাংলাদেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

ধন্যবাদ জানাতে প্রধানমন্ত্রীর সাথে গৌতম আদানির সাক্ষাত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT