চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগ নেতার মঞ্চ ভাঙচুর করলেন এমপি সমর্থকরা

এস কে রাসেল by এস কে রাসেল
10:07 পূর্বাহ্ন 15, জুলাই 2023
in কিশোরগঞ্জ, জনপদ
A A
এমপি সমর্থকদের মঞ্চ ভাঙচুরের ঘটনা, বেশ কিছু চেয়ার ও আসবাবপত্র ছত্রছায়ায় পড়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক অতিরিক্ত ডিআইজি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাহার আকন্দের জনসংযোগ মঞ্চ ভাঙচুরের অভিযোগ উঠেছে বর্তমান সংসদ সদস্য নূর মোহাম্মদ সমর্থকদের বিরুদ্ধে।

শুক্রবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের মাইজহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।

আব্দুল কাহার আকন্দ বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ- (কটিয়াদী-পাকুন্দিয়া) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে এলাকায় জনসংযোগ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে পাকুন্দিয়া উপজেলা পাটুয়াভাঙ্গা ইউনিয়নের ষাইটকাহন এলাকায় জনসংযোগের আয়োজন করা হয়। সেখানে বর্তমান সংসদ নূর মোহাম্মদ তার লোকজনের মাধ্যমে অনুষ্ঠানে বাধা দিলে পরবর্তীতে একই ইউনিয়নের মাইজহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জনসংযোগের আয়োজন করা হয়। সেখানে এমপি নূর মোহাম্মদের নির্দেশে তার লোকজন মঞ্চ ভাঙচুর করে দিয়েছে। অনুষ্ঠান করার আগে পুলিশ প্রশাসনের অনুমতি নেওয়া হয়েছিল। বর্তমান সংসদ আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য স্বাধীনতার বিপক্ষের শক্তিদের সাথে নিয়ে এলাকায় নৈরাজ্যের সৃষ্টি করছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ ব্যাপারে দলীয় নেতাকর্মীদের সাথে আলোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং দোষীদের শাস্তির দাবিও জানান তিনি।

বিষয়টি নিয়ে বর্তমান সংসদ সদস্য নূর মোহাম্মদের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, মঞ্চ ভাঙচুরের বিষয়টি আমি জেনেছি। রাজনৈতিক সভা সমাবেশ যে কেউ করতে পারে। আব্দুল কাহার আকন্দ প্রোগ্রামের বিষয়ে আগেই অবহিত করেছিলেন অন্যরাও প্রোগ্রামের বিষয়ে অবহিত করেছেন।বিষয়টি ভালোভাবে জেনে ব্যবস্থা নেওয়া হবে।

Tags: কিশোরগঞ্জের পাকুন্দিয়া
Previous Post

কুড়িগ্রামে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

Next Post

আন্ধারমানিক নদীতে খাঁচায় কোরাল মাছের চাষ: শাইখ সিরাজ

Next Post
আন্ধারমানিক নদীতে খাঁচায় কোরাল মাছের চাষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্ধারমানিক নদীতে খাঁচায় কোরাল মাছের চাষ: শাইখ সিরাজ

ঢাবি শিক্ষার্থীরা ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুর প্রাদুর্ভাবে স্বাস্থ্য ঝুঁকিতে ঢাবি শিক্ষার্থীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT