চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বচ্যাম্পিয়নদের হারানোর প্রেরণাই ‘শক্তি’ বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:10 পূর্বাহ্ন 14, জুলাই 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও আফগানিস্তানের ক্রিকেটাররা ট্রফি উন্মোচন অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে জয়ের চেয়ে হারের পাল্লাই বেশি ভারী বাংলাদেশের। তবে ছোট ফরম্যাটে সবশেষ বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের পর টাইগারদের আত্মবিশ্বাস বাড়তির দিকে। ওয়ানডে বিশ্বকাপের আগে নিজেদের প্রিয় ফরম্যাটে আফগানদের বিপক্ষে সিরিজ হারলেও টিম টাইগার্সের এবার লক্ষ্য টি-টুয়েন্টি সিরিজ জিতে নেয়া।

বাংলাদেশ-আফগানিস্তানের দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের খেলা হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। প্রথমটিতে শুক্রবার সাকিব আল হাসানের দলের মুখোমুখি হবে রশিদ খানের দল। ম্যাচ শুরু সন্ধ্যা ৬ টায়।

আইসিসি র‌্যাঙ্কিংয়ে আফগানদের চেয়ে বাংলাদেশ একধাপ এগিয়ে থাকলেও দলটির বিপক্ষে টি-টুয়েন্টি পারফরম্যান্স ভালো নয় টাইগারদের। আগের ৯ দেখায় ৬বারই সঙ্গী হয়েছে হার, বিপরীতে জয় মাত্র ৩টিতে।

সাকিবের নেতৃত্বে টি-টুয়েন্টি দল বুধবার সিলেট পৌঁছে পেয়েছে বৃষ্টির দেখা। চায়ের শহরে ম্যাচের দিনও রয়েছে বৃষ্টির শঙ্কা। টাইগার অধিনায়ক কার্টেল ওভারে ম্যাচ খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকার বার্তা দিয়েছেন দলকে।

সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে সাকিব জানিয়েছেন কন্ডিশন নিয়ে ভাবছেন না দলের কেউ। বিশ্বসেরা অলরাউন্ডার বলেছেন, ‘আমি আর কোচ উইকেট নিয়ে আলাপ ছাড়া মনে হয় না অন্যকেউ উইকেটের কাছেও গেছে।’

কন্ডিশন আর প্রতিপক্ষ নিয়ে বেশি ভেবে অতীতে পারফরম্যান্সের গ্রাফ কেবল তলানিতেই নেমেছে। তাই নিজেদের নিয়েই কেবল ভাবতে চায় বাংলাদেশ। সাকিব বলেছেন, ‘প্রতিপক্ষ, উইকেট নিয়ে যত ভেবেছি, ততই আমরা খারাপ করেছি।’

‘কন্ডিশন নিয়ে আমরা ভাবছি না। আফগানিস্তান ভালো একটা দল, অবশ্যই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এশিয়া কাপ, বিশ্বকাপের আগে ওদেরকে মোকাবেলা করা আমাদের জন্য ভালো সুযোগ। ওদের সম্পর্কে বোঝার, শক্তি সম্পর্কে জানার ভালো সুযোগ এটি।’

ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান। তিন মাস পরের বিশ্বআসর। তার আগে দুদলের দেখা হবে এশিয়া কাপেও।

Tags: আফগানিস্তানটি-টুয়েন্টি সিরিজবাংলাদেশরশিদলিড স্পোর্টসসাকিবসিলেট
Previous Post

চাঁদের উদ্দেশে ভারতের চন্দ্রযান-৩ এর যাত্রা আজ দুপুরে

Next Post

স্বাধীন বাংলা বেতারের শিল্পী বুলবুল মহলানবীশের প্রয়াণ

Next Post
প্রয়াণপ্রাপ্ত শিল্পী বুলবুল মহলানবীশের ছবি, বাংলার সাংস্কৃতিক ব্যক্তিত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাধীন বাংলা বেতারের শিল্পী বুলবুল মহলানবীশের প্রয়াণ

শাহরুখের 'জওয়ান' সিনেমার কিয়ারা চরিত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখের 'জওয়ান'এ কিয়ারা?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT