চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যৌন উত্তেজক ছবি নিয়ে আলোচনায় থাকা বিবিসি উপস্থাপকের নাম প্রকাশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:08 অপরাহ্ন 13, জুলাই 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
বিবিসি সংবাদ চ্যানেলে উপস্থাপক সংবাদ পরিবেশনে. Channel i News - চ্যানেল আই নিউজ

যৌন উত্তেজক ছবির বিনিময়ে এক অপ্রাপ্তবয়স্ককে ঘুষ দেওয়ার অভিযোগে কয়েক দিন ধরে আলোচনায় থাকা বিবিসি উপস্থাপকের নাম প্রকাশ হয়েছে। অভিযুক্ত ওই উপস্থাপকের নাম হিউ এডওয়ার্ডস। তার স্ত্রীই এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। তবে নিজের স্বামীর পক্ষে সাফাই গেয়েছেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। বিবিসি নিউজের সিনিয়র উপস্থাপক হিউ এডওয়ার্ডস বিশ বছরের বেশি সময় ধরে “ফ্ল্যাগশিপ নিউজ অ্যাট টেন” অনুষ্ঠানটির উপস্থাপনা করছেন। যুক্তরাজ্যের সবচেয়ে পরিচিত টিভি উপস্থাপকদের একজন হিউ এডওয়ার্ডস।

বুধবার (১২ জুলাই) এক বিবৃতিতে এডওয়ার্ডসের স্ত্রী ভিকি ফ্লিন্ড জানিয়েছেন,’আমি আমার স্বামীর পক্ষে লিখছি, হিউ মানসিকভাবে অসুস্থ, বেশ কিছু সময় ধরে তার চিকিৎসা চলছে। তিনি এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই সংক্রান্ত প্রমাণও আছে আমাদের কাছে। আমি আমার স্বামীর মানসিক সুস্থতার স্বার্থে ও সন্তানদের নিরাপত্তার কথা বিবেচনা করে স্বামীর পক্ষ থেকে এই বিবৃতি দিচ্ছি। তবে গত পাঁচ দিন যে সমস্ত ঘটনা ঘটেছে তা আমার পরিবারের উপর অনেক নেতিবাচক প্রভাব রেখেছে। শুধু তাই নয় এইসব অভিযোগ আমার স্বামীর মানসিক স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলছে। আমার স্বামী তার উপর আসা অভিযোগগুলো নিয়ে অবশ্যই কথা বলবেন, তবে তাকে আগে সুস্থ হতে দিতে হবে।’

এই বিষয়ে বিবিসির মহাপরিচালক টিম ডেভি কর্মীদের উদ্দেশ্যে লিখেছেন, গত কয়েকদিন ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের সামনে অনেক খেলা দেখানো হয়েছে, তবে ক্ষতি হয়েছে সেই মানুষ এবং তার পরিবারের।

হাউ এডওয়ার্ডসের বিরুদ্ধে অভিযোগ কী?
শুক্রবার দ্য সান নিউজ একটি প্রতিবেদনে বলে, বিবিসির একজন শীর্ষ উপস্থাপক যৌন উত্তেজক ছবির বিনিময়ে ১৭ বছর বয়সী একজনকে ৩৫ হাজার পাউন্ড দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সেই অপ্রাপ্তবয়স্কের মা ও সৎ বাবার বরাত দিয়ে সান ওই প্রতিবেদন ছেপেছিল।

তার মা সেখানে বলেছিলেন, হাজার হাজার ডলার পেয়ে তার সন্তান তা খরচ করছে কোকেনের নেশায়। সন্তানকে বাঁচাতে সেই উপস্থাপককে টাকা দেওয়া বন্ধের আর্জিও জানিয়েছিলেন তিনি।

কিন্তু পরে সেই কম বয়সীর পক্ষে এক আইনজীবীর দেওয়া বিবৃতিতে ওই অভিযোগকে ‘ভুয়া’ বলে উড়িয়ে দেওয়া হয়।

ওই অভিযোগ ওঠার পর বিবিসি তদন্ত শুরুর ঘোষণা দেয়।

পুলিশ বলেছে, ঘটনার প্রেক্ষিতে অভিযুক্ত অপরাধ প্রমাণ পায়নি এবং বিবিসি জানিয়েছে তারা অভ্যন্তরীণ কর্পোরেট তদন্তের ফলস্বরূপ অব্যাহত রাখবে।

Tags: বিবিসি নিউজ
Previous Post

এমি’র মনোনয়ন ঘোষণা, এগিয়ে ‘সাকসেশন’

Next Post

বিপদসীমা ছাড়িয়েছে যমুনার পানি, দিল্লীতে ১৪৪ ধারা জারি

Next Post
যমুনা নদীর পানি বিপদসীমা ছাড়িয়েছে, শহর ও গ্রাম প্লাবিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপদসীমা ছাড়িয়েছে যমুনার পানি, দিল্লীতে ১৪৪ ধারা জারি

বাংলাদেশ ক্রিকেটাররা উল্লাসে ভাসছে, বাবার সঙ্গে ছেলের উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবা-ছেলেকে আউটের অনন্য কীর্তি অশ্বিনের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT