চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের কাছে দ্রুত প্রত্যাবাসনের দাবি জানালো রোহিঙ্গারা

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
10:08 অপরাহ্ন 12, জুলাই 2023
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
রোহিঙ্গারা মানবাধিকার ও প্রত্যাবাসনের জন্য বিক্ষোভ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসা যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের কাছে দ্রুত স্বদেশ মিয়ানমারে প্রত্যাবাসনের দাবি জানিয়েছেন রোহিঙ্গারা।

প্রতিনিধি দলের সাথে আলাপকালে রোহিঙ্গারা জানিয়েছেন, ক্যাম্পে আশ্রিত জীবন অনেকটা বন্দীজীবন। এমন জীবন চাই না, দ্রুত স্বদেশ মিয়ানমারে ফিরতে চাই।

এজন্য মিয়ানমারকে তাদের ফিরিয়ে নিতে জোর প্রয়োগের অনুরোধ জানিয়েছেন রোহিঙ্গারা।

এসময় প্রতিনিধি দলের সদস্যরা রোহিঙ্গাদের কাছে ক্যাম্পের শিক্ষা ব্যবস্থা, খাদ্য, নিরাপত্তা বিষয়েও আলাপ করেছেন। পরিদর্শনকালে প্রতিনিধি দলের প্রধান মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার হাতে রোহিঙ্গাদের সংগঠন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস এন্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মোহাম্মদ জোবায়েরের নেতৃত্বে একদল রোহিঙ্গা একটি আবেদনও দেন। যেখানেও প্রত্যাবাসনের দাবি জানানো হয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বে প্রতিনিধি দলটি বুধবার (১২ জুলাই) সকাল ৯টায় বিমান যোগে কক্সবাজার পৌঁছেন। যেখান থেকে সড়ক পথে যাত্রা দেন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের দিকে। সকাল ১০ টা ৫০ মিনিটে প্রতিনিধি দল উখিয়া বালুখালী ৯ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর- পরিচালিত রোহিঙ্গাদের রেজিষ্ট্রেশন সেন্টার পরিদর্শন করেন। ওখান থেকে হেঁটে এরপর একে একে পুষ্টি কেন্দ্র, ডব্লিউএফপি পরিচালিত খাদ্য বিতরণ কেন্দ্রের কার্যক্রম পরিদর্শন করেন।

তারপর ১১ নাম্বার ক্যাম্পের কমিউনিটি সেন্টারে গিয়ে একদল রোহিঙ্গা নারী-পুরুষের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন। বৈঠকে ১০ জন নারী ও ১০ জন পুরুষ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে আলাপকারি ১১ নাম্বার ক্যাম্পের রোহিঙ্গা মোহাম্মদ ইসমাইল জানান, প্রতিনিধি দলটি ক্যাম্পের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জানতে চেয়েছে। তাদের জানানো হয়ে ক্যাম্পে শিক্ষার ব্যবস্থা কম। অল্প লেখাপড়ার সুযোগ থাকলেও উচ্চ শিক্ষার সুযোগ নেই। নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত না বলে জানানো হয়েছে।

মো. ইউসুফ নামের এক রোহিঙ্গা জানান, প্রতিনিধিরা প্রত্যাবাসনের বিষয়ে রোহিঙ্গাদের মতামত জানতে চেয়েছে। রোহিঙ্গারা ক্যাম্পের আশ্রিত জীবনকে বন্দীজীবন বলে জানিয়ে দ্রুত সময়ের মধ্যে মিয়ানমারের ফেরত যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এর জন্য যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মহল মিয়ানমারের উপর চাপ প্রয়োগের অনুরোধও জানানো হয়েছে।

মোহাম্মদ ইদ্রিস নামের এক রোহিঙ্গা জানান, প্রতিনিধি দলকে খাদ্য সহায়তা কমিয়ে দেয়ার বিষয়ে রোহিঙ্গারা আপত্তি জানিয়েছেন। খাদ্য সহায়তা যেন আগের মত দেয়া হয় এমন দাবিও জানানো হয়।

ছৈয়দ নুর নামের এক রোহিঙ্গা জানান, আলাপকালে রোহিঙ্গারা তাদের নানা দাবি-দাওয়া তুলে ধরেন। এর সামাধানের আশ্বাসও দিয়েছেন প্রতিনিধিরা।

প্রতিনিধি দলটি পরিদর্শনকালে তাদের পিছু নেন রোহিঙ্গাদের সংগঠন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস এন্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যানের নেতৃত্বে একদল রোহিঙ্গা। দীর্ঘসময় পর তারা উজরা জেয়াকে একটি চিঠি হস্তান্তর করেন।

আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস এন্ড হিউম্যান রাইটস এর চেয়ারম্যান মোহাম্মদ জোবায়ের জানান, প্রতিনিধি দলটির কাছে তারা নিহত মাস্টার মুহিবুল্লাহর সংগঠনের নেতা পরিচয় দেয়ার পর কথা বলেন। এসময় যে চিঠিটি দেয়া হয়েছে যেখানে রোহিঙ্গাদের নানা দাবি রয়েছে। বিষয় করে আশ্রয় প্রদানের জন্য বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দ্রুত সময়ের মধ্যে স্বদেশ মিয়ানমারে প্রত্যাবাসনের উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়।

প্রতিনিধি দলটি কক্সবাজার শহরে ফিরে বিকালে কক্সবাজারে কর্মরত আন্তর্জাতিক সংস্থা, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করার কথা রয়েছে। এরপর ঢাকা ফিরবেন তারা।

Tags: কক্সবাজারপরিদর্শনপ্রত্যাবাসনরোহিঙ্গা ক্যাম্প
Previous Post

বাস-অটোরিকশার সংঘর্ষে মা নিহত, আহত দুই শিশু সন্তান

Next Post

ময়লার ব্যাগে পাওয়া গেল নিখোঁজ ব্যক্তির লাশের টুকরো

Next Post
নিখোঁজ ব্যক্তির লাশের টুকরো ময়লার ব্যাগে পাওয়া গেছে, পুলিশ তদন্ত চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ময়লার ব্যাগে পাওয়া গেল নিখোঁজ ব্যক্তির লাশের টুকরো

মেসি ও ক্লাবের কর্মকর্তা ছবি, ফুটবল খেলোয়াড় ও কর্মকর্তার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনার জন্যই বার্সায় না ফিরে মিয়ামিতে গেছেন মেসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT