চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবসরের খুব বেশি দূরে নেই আমি: মেসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:16 অপরাহ্ন 12, জুলাই 2023
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ফুটবল দলের তারকা লিওনেল মেসি হাসিমুখে মাঠে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন একবার। কোপা আমেরিকার ফাইনালে টানা হেরে কাঁদতে কাঁদতে আর্জেন্টিনাকে বিদায় বলে দিয়েছিলেন লিওনেল মেসি। সেই অবসর ভেঙে ফিরে জিতেছেন ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ। ৩৬ বছর পর আর্জেন্টিনাকে জিতিয়েছেন বিশ্বআসরের তৃতীয় বিশ্বকাপ। জিতেছেন কোপা আমেরিকা ও ফিনালিস্সিমাও। ক্যারিয়ারের গোধূলীলগ্নে এসে মহাতারকা বলছেন, অবসরের খুব বেশি দূরে নেই আর।

আর্জেন্টিনার রাষ্ট্রীয় টেলিভিশনে সাতবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা বলেছেন, ‘খুব তাড়াতাড়ি’ অবসরে যাবেন। তাছাড়া ২০২৬ সালে ফুটবলের বিশ্বমঞ্চেও তাকে দেখা যাবে না।

আর্জেন্টিনা দল কবে ছাড়ছেন? মেসির উত্তর, ‘সত্যি কথা বলতে, আমিও জানি না কখন। মনে করি এটা ঘটবে যখন ঘটা দরকার। সম্প্রতি সবকিছু অর্জন করার পর, একটা জিনিসই বাকি আছে, সেটা হল উপভোগ করা। ঈশ্বর জানেন কখন সেই মুহূর্ত আসবে।’

‘আমার বয়সের কারণে, নিশ্চিত এটা খুব দ্রুত ঘটবে। কিন্তু জানি না ঠিক কখন সেই সময়টা আসবে। প্রতিদিনের কথা ভাবি, সুন্দর সবকিছু উপভোগ করি। জাতীয় দলে আমাদের খুব কঠিন সময় পার করতে হয়েছে। আমরা ভাগ্যবান বিশ্বকাপ এবং কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হতে পেরেছি। এটা উপভোগ করার সময়।’

২০২২ কাতার বিশ্বকাপ দুহাত ভরে দিয়েছে মেসিকে। ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে নিজেও টুর্নামেন্টসেরা খেলোয়াড় হয়েছিলেন। তার আগে কোপা আমেরিকার শিরোপা এবং লা ফিনালিস্সিমা জিতে আক্ষেপ ঘোচাতে পেরেছিলেন মহাতারকা। বলেছেন এসবও।

Tags: আর্জেন্টিনাকাতার বিশ্বকাপ-2022কোপা আমেরিকামেসিলিড স্পোর্টস
Previous Post

ওয়ানডে ক্রিকেট কমিয়ে আনতে বলছে এমসিসি

Next Post

রাজ্যের ১১ মাস উদযাপনে নেই বাবা রাজ

Next Post
বাবা রাজের ১১ মাসের জন্মদিন উদযাপন, ফুটবল থিমের সাজসজ্জা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজ্যের ১১ মাস উদযাপনে নেই বাবা রাজ

নরিনের ক্রিকেট ম্যাচের জন্য প্রস্তুত, সানগ্লাস পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

৭৫ ঘণ্টায় ৯ হাজার মাইল পাড়ি দিয়ে ৪ ম্যাচ খেলবেন নারিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT