চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের যমুনা নদীর স্তর সর্বকালের উচ্চতায়, দিল্লিতে ভয়াবহ বন্যা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:53 অপরাহ্ন 12, জুলাই 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তর ভারত জুড়ে বর্ষার প্রকোপের মধ্যে দিল্লিতে যমুনা নদীর জলস্তর এখন সর্বকালের উচ্চতায় প্রবাহিত হচ্ছে। বিপদ সীমা অতক্রম করে নদীর পানি প্রবাহিত হওয়ায় তীরবর্তী কয়েকটি এলাকায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে।

নদীর পানিতে বাড়িঘর ও বাজার প্লাবিত হয়েছে, যার ফলে বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আশেপাশের বাসিন্দাদের অনেকেই এখন তাদের জিনিসপত্র নিয়ে বাসার বারান্দায় অবস্থান করছে। নিচু এলাকা গুলোতে পানি ঢুকে পড়ায় এলাকাগুলোতে জারি করা হয়েছে ১৪৪ ধারা। ৪৫ বছরে প্রথমবার যমুনা নদীর পানি ২০৭ দশমিক ৫৫ মিটারে প্রবাহিত হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বুধবার (১২ জুলাই) সকাল ১১টায় দিল্লির পুরাতন রেলওয়ে সেতুতে ২০৭ দশিমিক ৩৮ মিটারে নদী প্রবাহিত হয়। ২০১৩ সালের পর দিল্লিতে এবার আবারও বন্যা দেখা দিয়েছে। ২০১৩ সালের বন্যায় যমুনা নদীর পানির স্তর ছিল ২০৭ দশমিক ৩২ মিটার। এর আগে ১৯৭৮ সালে বন্যায় যমুনা নদীর জলস্তর ছিল ২০৭ দশমিক ৪৯ মিটার। সেই রেকর্ড ভেঙে দিয়েছে এবারের বন্যা।

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বন্যা পরিস্থিতির জন্য জরুরি বৈঠক ডেকেছেন। তিনি এর আগে বলেছিলেন, দিল্লি সরকার বর্ষার প্রকোপ থেকে সৃষ্ট প্রতিটি পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত। দিল্লি পুলিশ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বন্যাপ্রবণ এলাকায় জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

সেন্ট্রাল ওয়াটার কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, পানির স্তর আরও বেড়ে ২০৭ দশমিক ৫৭ মিটারে পৌঁছতে পারে।

গত তিন দিনে দিল্লির যমুনা নদীতে পানির স্তরের দ্রুত বৃদ্ধি রেকর্ড করা হয়েছে। প্রশাসন বন্যাপ্রবণ এলাকায় বসবাসকারী লোকজনকে অন্যত্র সরিয়ে নিয়েছে এবং পুরাতন রেলওয়ে সেতুর যান চলাচল ও ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে।

Tags: যমুনা নদী
Previous Post

নানাবাড়ি বেড়াতে এসে হাওরের পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

Next Post

ওয়ানডে ক্রিকেট কমিয়ে আনতে বলছে এমসিসি

Next Post
বিশ্বকাপ ট্রফি নদীর পাড়ে প্রদর্শিত হচ্ছে, পাহাড়ি দৃশ্যের পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ানডে ক্রিকেট কমিয়ে আনতে বলছে এমসিসি

আর্জেন্টিনা ফুটবল দলের তারকা লিওনেল মেসি হাসিমুখে মাঠে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

অবসরের খুব বেশি দূরে নেই আমি: মেসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT