ডেঙ্গুতে স্বজন হারানোর শোক দিন দিন ভারী হচ্ছে। প্রতিদিনই আক্রান্ত এবং মৃতের সংখ্যা বাড়ছে। মঙ্গলবার পর্যন্ত ৮৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শিশু মৃত্যু এখন পর্যন্ত বিশ জনের কাছাকাছি। স্বজন হারানোরদের অনেকেই বলেছেন, কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তেই শেষ হয়ে যাচ্ছে সব কিছু।







