চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হত্যা মামলায় ৩ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ

আসাদুজ্জামান বাবুল by আসাদুজ্জামান বাবুল
7:45 অপরাহ্ন 10, জুলাই 2023
in অপরাধ, আদালত
A A
নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা আদালত ভবনের বাইরে অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় লুৎফর মোল্লা নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলার তিন আসামীকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন গোপালগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক। একই সাথে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানাও করেছেন বিচারক।

আজ সোমবার (১০ জুলাই) গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাকসুদুর রহমান এ আদেশ দেন।
রায় ঘোষণার সময় সকল আসামীরা উপস্থিত ছিলেন।

জানা যায়, ২০২১ সালের ৭ অক্টোবর সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজারে চা খেয়ে একই উপজেলার চরকুশলী গ্রামে যায় নিহত লুৎফার মোল্লা। সেখান থেকে রাত দশটার দিকে লুৎফর রহমানের মোবাইল ফোন একটি কল আসে। সেখান থেকে তিনি ফোনে কথা বলতে বলতে হেটে বাড়ির দিকে রওনা হন।

পথিমধ্যে ওই এলাকার সোলাইমান শিকদারের বাগানের কাছে পৌঁছলে কে বা কারা তাকে এলোপাতাড়িভাবে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় নিজামুল নিহত লুৎফর মোল্লার ছেলে সজীব মোল্লাকে ফোনে বিষয়টি জানালে পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে তার পিতাকে মৃত অবস্থায় দেখতে পায়।

পরে নিহতের ছেলে বাদি হয়ে টুঙ্গিপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে আজ সোমবার বিকেলের দিকে এ মামলার আসামী মফিজুর রহমান ওরফে মফিজ হাওলাদার, আব্দুল্লাহ শিকদার ও সাজেদুল ইসলামমের বিরুদ্ধে ফাঁসি রায় ঘোষণা করেন বিচারক।

 

Tags: গোপালগঞ্জটুঙ্গিপাড়া
Previous Post

খালেদা জিয়াসহ ১৫ আসামির অভিযোগ গঠন শুনানি ৩০ জুলাই

Next Post

‘যখন আমি ভিলেন হই, তখন আমার সামনে কোনো হিরো টেকে না’

Next Post
অভিনেতা ও অভিনেত্রীর চরিত্রের দৃশ্য, আধুনিক ও ঐতিহাসিক পোশাকের সংমিশ্রণে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘যখন আমি ভিলেন হই, তখন আমার সামনে কোনো হিরো টেকে না’

বাংলাদেশ ক্রিকেট দলের টাইগাররা মুখোশ পরে উদ্বেগ প্রকাশ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘুরে দাঁড়াতে পারবে টাইগাররা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT