চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিসিচের উচিত মেসিকে অনুসরণ করা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:19 অপরাহ্ন 09, জুলাই 2023
in ফুটবল, স্পোর্টস
A A
অ্যাকমি ১৮৯৯ লোগো সহ একজন ফুটবল খেলোয়াড়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন যুক্তরাষ্ট্রের তারকা ফুটবলার ল্যান্ডন ডনোভানের মতে, ক্রিস্টিয়ান পুলিসিচের উচিত লিওনেল মেসির পথ অনুসরণ করা। চেলসি তারকার এসি মিলানের দিকে পা না বাড়িয়ে দরকার বিশ্বকাপের আগে ইন্টার মিয়ামিতে মেসির সাথে খেলা।

মার্কিনীদের অধিনায়ক চার বছর চেলসিতে কাটিয়ে চলতি গ্রীষ্ম মৌসুমে অন্যত্র পাড়ি জমাচ্ছেন। ইতালিয়ান ক্লাব এসি মিলানে যাবেন বলেই খবর। চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী স্বদেশিকে যুক্তরাষ্ট্রের সাবেক ফরোয়ার্ড ডনোভান পরামর্শ দিয়েছেন ঘরে ফিরে আসতে। তার মতে, আগামী বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে বিশ্বজয়ী মেসির পাশে তার খেলাটাই দলের জন্য ভালো হতো।

যুক্তরাষ্ট্রের হয়ে ১৫৭ ম্যাচ খেলা ডনোভান চেলসি ছেড়ে পুলিসিচের মিলানে যাওয়ার খবর শুনে বলেছেন, ‘তিন বছর পর বিশ্বকাপ আসছে। জীবনে এটি একবারই আসে। ফুটবল খেলোয়াড় হিসেবে সে তার জীবনের সেরা সময় কাটাচ্ছে, তার আয়ের সম্ভাবনাও প্রচুর। আমি নিশ্চিত সে জীবনে প্রচুর উপার্জন করছে, কিন্তু মেসির মতো মেজর লিগ সকারে আসার ক্ষমতা সবার নেই। তবে আগামী বিশ্বকাপের জন্য মেসি এখানে এসেছে কিনা আমি সেটা নিশ্চিত নই।’

‘পুলিসিচকে ফিরিয়ে আনা, আমি মনে করি বড় একটা পদক্ষেপ হতে পারে। তাকে ফিরিয়ে আনুন, আপনার সামর্থ্যে যা কুলায় তা দিন তাকে। বিশ্বকাপের আগে এমন একজন আমেরিকান তারকা আনুন যার আন্তর্জাতিক পরিচিতি আছে।’ বলছেন এভারটন ও এলএ গ্যালাক্সির সাবেক ফরোয়ার্ড।

Tags: এমএলএসএসি মিলানপুলিসিচমেসিলিড স্পোর্টসসিরি’আ
Previous Post

তথ্য ফাঁসের সঙ্গে জড়িতদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post

‘রোনালদো আমাকে চায় না!’

Next Post
ক্রিশ্চিয়ানো রোনালদো ও আনহেল ডি মারিয়া ফুটবল ম্যাচে একসাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘রোনালদো আমাকে চায় না!’

শিশুর হাতের ছবি, নিখোঁজের ৩ দিন পর লাশ উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

নিখোঁজের ৩ দিন পর ২ শিশুর লাশ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT