ব্রাজিলের উত্তর-পূর্ব অঞ্চলে একটি ভবন ধ্বসে ১৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের সংখ্যা সঠিক জানা যায়নি।
ভারী বর্ষণে ভবনটি ধ্বসে পরার সময় বাসিন্দারা ঘুমাচ্ছিল। সিভিল ডিফেন্সের বিবৃতিতে বলা হয়, এখন পর্যন্ত ৩ জনকে জীবিত উদ্ধার করতে তারা সক্ষম হয়েছে।
শুক্রবার (৭ জুলাই) ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য পার্নামবুকোর রাজধানী রেসিফের উপকণ্ঠে জাঙ্গা এলাকায় এই ধ্বসের ঘটনা ঘটে।
পার্নাম্বুকোর গভর্নর রাকেল লাইরা একটি টুইট বার্তায় শোক প্রকাশ করেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন যে, রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা করার সব প্রচেষ্টা চালাবে।
বর্তমানে ব্রাজিলের বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতে ১৫ লাখ মানুষ ভুগছেন।









