চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গার্দিওলার কারণেই ম্যানসিটি ছেড়েছেন জেসাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:41 পূর্বাহ্ন 08, জুলাই 2023
in ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার সিটির কোচ গার্দিওলা ও জেসাসের কথোপকথন. Channel i News - চ্যানেল আই নিউজ

গত গ্রীষ্মে ম্যানচেস্টার সিটি ছেড়ে আর্সেনালে যান গ্যাব্রিয়েল জেসাস। সেসময় ব্রাজিলীয় ফরোয়ার্ড বাধ্য হয়েই ক্লাব ছেড়েছিলেন বলে দাবি করেন। সিটি কোচ পেপ গার্দিওলার ‘পাগলামো’ সিদ্ধান্তের কারণেই ইতিহাদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, বলছেন ২৬ বর্ষী জেসাস।

২০২১-২২ মৌসুমে সিটিজেনদের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন জেসাস। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বের এক ম্যাচেই সিদ্ধান্ত নিয়েছিলেন ক্লাব ছাড়ার। ম্যাচটি ছিল পিএসজির বিপক্ষে।

ম্যাচের আগে জেসাস দলের প্রধান স্ট্রাইকার হিসেবে অনুশীলন করলেও সুযোগ পাননি শুরুর একাদশেই। তার পরিবর্তে গার্দিওলা মাঠে ফলস নাইন হিসেবে নামিয়েছিলেন অ্যালেক্সান্দার জিনচেঙ্কোকে। ম্যাচে পিএসজির বিপক্ষে শুরুতেই ১-০তে পিছিয়ে পড়ে গার্দিওলার দল। পরে জেসাস বদলি হিসেবে নেমে একটি গোল করে ও অন্যটি করিয়ে সিটিকে জেতান।

সেই ম্যাচেই কান্না ভেজা চোখে সিদ্ধান্ত নিয়েছিলেন ক্লাব ছাড়বেন। বলছেন, ‘ম্যাচের আগেরদিন, গার্দিওলা জিনচেঙ্কোকে অনুশীলনে রাখেননি। কারণ দলের মূল স্ট্রাইকার ছিলাম আমি। খেলার দুই ঘণ্টা আগে দল খাবে, ৩০ মিনিট বিশ্রাম নেবে এবং ম্যাচের জন্য মাঠে যাবে, এমন সময় তিনি আমাদের এমন পাগলামো সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন।’

‘তিনি যখন আমাদের এমন জানালেন, আমি খেতে পারিনি। কাঁদতে কাঁদতে সরাসরি রুমে চলে গিয়েছিলাম। সেসময় আমার মাকে ফোন করি। তখনই মাকে বলেছিলাম, আমি চলে যেতে চাই। তিনি আমার জায়গায় একজন লেফট-ব্যাককে খেলিয়েছিলেন। আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল।’

দ্বিতীয়ার্ধের শুরুতে কাইলিয়ান এমবাপে পিএসজিকে লিড এনে দেয়ার পর অবশ্য জেসাসকেই ডাকেন গার্দিওলা। দলকে সমতায় ফেরাতে রাহিম স্টার্লিংকে গোল করতে সহায়তার পর জয়সূচক গোলটি করেন নিজেই।

‘আমি একটি অ্যাসিস্ট করেছিলাম এবং গোল করেছিলাম। আমরা সেই ম্যাচে ২-১ ব্যবধানে জিতেছিলাম। ভেবেছিলাম চ্যাম্পিয়ন্স লিগের পরের ম্যাচে আমি থাকব, কিন্তু মজার বিষয় সেই ম্যাচেও আমি ছিলাম না। তখন ক্লাব ছাড়ার সিদ্ধান্ত ফাইনাল করলাম।’

Tags: আর্সেনালএমবাপেগার্দিওলাজেসাসপিএসজিম্যানসিটিলিড স্পোর্টস
Previous Post

ওয়াচটেল ল’ ফার্মের বিরুদ্ধে ইলন মাস্কের মামলা

Next Post

অভিবাসন নীতির মতপার্থক্যে ডাচ সরকার পতন: মার্ক রুট

Next Post
মার্ক রুট সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন, চারপাশে মিডিয়া কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিবাসন নীতির মতপার্থক্যে ডাচ সরকার পতন: মার্ক রুট

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT