চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কামিন্সের ৬ উইকেটে দাপট চলছেই অস্ট্রেলিয়ার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:00 পূর্বাহ্ন 08, জুলাই 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটাররা জয়ের উদযাপন করছে, হাসি ও উল্লাসে ভরা. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টের প্রথমদিনে চালকের আসনে ছিল অস্ট্রেলিয়া। ২৬৩ রানে অলআউট হয়েও বল হাতে ইংলিশ ব্যাটারদের বিপক্ষে দেখিয়েছে দাপট। দ্বিতীয়দিনেও বজায় রেখেছে ধারাবাহিকতা। ২৩৭ রানে গুটিয়ে দিয়েছে ইংল্যান্ডের ইনিংস। দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে ১৪২ রানের লিড নিয়ে দিন শেষ করেছে সফরকারী দল।

হেডিংলিতে টস জিতে অস্ট্রেলিয়াকে আগে ব্যাটে পাঠায় ইংল্যান্ড। প্রথম ইনিংসে ২৬৩ রানে গুটিয়ে যায় অজিদের ইনিংস। জবাবে নেমে ৩ উইকেট হারিয়ে ৬৮ রানে প্রথমদিন শেষ করে ইংল্যান্ড। ১৯৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন প্যাট কামিন্সের তোপে ২৩৭ রানে ইনিংস থামে স্বাগতিক দলের। ২৬ রানে এগিয়ে থেকে ব্যাটে নেমে দ্বিতীয় দিন শেষে অজিদের সংগ্রহ ৪ উইকেটে ১১৬ রান। ১৪২ রানের লিড নিয়ে তৃতীয় দিন ব্যাটে নামবে অস্ট্রেলিয়া।

দ্বিতীয় দিন ব্যাটে নেমে দ্রুত উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। প্রতিরোধ গড়েন অধিনায়ক বেন স্টোকস। একপ্রান্ত আগলে রাখলেও ২৩৭ রানে শেষ ব্যাটার হিসেবে শিকার হন টড মারফির। সেখানেই থামে স্বাগতিকদের ইনিংস। ১০৮ বলে ৮০ রান করেন স্টোকস। এছাড়া ইংলিশ ব্যাটারদের কেউ উল্লেখযোগ্য রান করতে পারেননি।

অজিদের হয়ে বল হাতে দাপট দেখান প্যাট কামিন্স। প্রথমদিন দুই উইকেট শিকারের পর দ্বিতীয় দিনে নেন আরও চার উইকেট। ১৮ ওভার বল করে ৯১ রান খরচায় নেন ৬ উইকেট। মিচেল স্টার্ক নেন দুটি উইকেট।

২৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে শুরুতেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। পরে হাল ধরেন উসমান খাজা ও মার্নাশ লাবুশেন। দলীয় ৬৮ রানে লাবুশেন ফেরেন ৭৭ বলে ৩৩ রান করে। অজিরা ৭২ রানে তৃতীয় উইকেট হারায়। ৯ বলে ২ রান করে ফেরেন স্টিভেন স্মিথ।

দলীয় ৯০ রানে ফেরেন উসমান খাজা। ৯৬ বলে ৪৩ রান করে। ট্রাভিস হেড ও মিচেল মার্শ দিন শেষ করেন। দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেটে ১১৬ রান। ট্রাভিস অপরাজিত ১৮ রানে, মার্শ ১৭ রানে।

ইংলিশদের হয়ে দুটি উইকেট নেন মঈন আলী।

Tags: অস্ট্রেলিয়াঅ্যাশেজইংল্যান্ডকামিন্সলিড স্পোর্টস
Previous Post

‘অভিমান’ ভেঙে ফিরলেন তামিম ইকবাল

Next Post

যাত্রীবাহী ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

Next Post
ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষের ছবি, আহত ও ক্ষতিগ্রস্ত যানবাহন. Channel i News - চ্যানেল আই নিউজ

যাত্রীবাহী ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বাইডেনের মুখের কাছাকাছি ক্লোজ আপ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র তার সব রাসায়নিক অস্ত্র ধ্বংস করেছে: বাইডেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT