চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিশাঙ্কার সেঞ্চুরিতে উইন্ডিজকে আরেকটি হার দেখাল শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:43 অপরাহ্ন 07, জুলাই 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
শ্রীলঙ্কার ক্রিকেটার মাঠে দাঁড়িয়ে, প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব হতাশার সঙ্গে শেষ হল ওয়েস্ট ইন্ডিজের। ধারাবাহিক হারে ক্যারিবীয়রা মূলপর্বের দৌড় থেকে আগেই ছিটকে যায়। ঘুরে দাঁড়াতে পারেনি আসরে নিজেদের শেষ ম্যাচেও। পাথুম নিশাঙ্কার সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে আরেকটি হার দেখতে হয়েছে উইন্ডিজকে।

হারারেতে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে আগে ব্যাটে পাঠায় শ্রীলঙ্কা। মাহেশ থিকসানার তোপে ৪৮.১ ওভারে ২৪৩ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়বাহিনী। জবাবে নিশাঙ্কার ১১৩ বলে ১০৪ রানের ইনিংসে ৩৪ বল হাতে রেখে ৮ উইকেটের জয় তোলে শ্রীলঙ্কা।

জয়ে বাছাইয়ে অপরাজিত থেকে ফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে লঙ্কানবাহিনী। রোববার হারারেতে বাছাই সেরার মুকুটের জন্য লড়বে দুদল। অন্যদিকে গ্রুপপর্ব ও সুপার সিক্স মিলিয়ে সাত ম্যাচে তিনটি জয় নিয়ে টেবিলের পাঁচে থেকে আসর শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ।

শুক্রবার আগে ব্যাটে নেমে ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ৬২ রানে চতুর্থ উইকেট হারায়। ছয়ে নেমে হাল ধরেন কেসি কার্টি। একপ্রান্ত দিয়ে ব্যাটারদের যাওয়া-আসা ধারাবাহিক হলেও অন্যপ্রান্ত আগলে রাখেন কেসি। ৯৬ বলে ৮৭ রানের ইনিংস খেলে ফেরেন দশম ব্যাটার হিসেবে। ক্যারিবীয়দের ইনিংস থামে ২৪৩ রানে।

লঙ্কানদের হয়ে ৪ উইকেট নেন থিকসানা। ১০ ওভার বল করে খরচ করেন ৩৪ রান।

জবাবে নেমে প্রথম উইকেট জুটিতে বড় সংগ্রহ পায় শ্রীলঙ্কা। দলীয় ১৯০ রানে প্রথম উইকেট হারায় তারা। ১১৩ বলে ১০৪ রান করে ফেরেন নিশাঙ্কা। জয়ের ভিত গড়ে দিয়ে ২০৪ রানে ফেরেন আরেক ওপেনার দিমুথ করুণারত্নে। ৯২ বলে ৮৩ রান করেন তিনি। পরে কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রম লঙ্কানদের জয় নিশ্চিত করেন। মেন্ডিস অপরাজিত ছিলেন ৪৩ বলে ৩৪ রানে, সামারাবিক্রম ১৮ বলে ১৭ রানে।

ক্যারিবীয়দের হয়ে একটি করে উইকেট নেন আকিল হোসেন ও কেভিন সিনক্লেয়ার।

Tags: ওয়েস্ট ইন্ডিজনিশাঙ্কালিড স্পোর্টসশ্রীলঙ্কা
Previous Post

বাসচাপায় একই পরিবারের ৫ জনসহ নিহত ৭

Next Post

‘অভিমান’ ভেঙে ফিরলেন তামিম ইকবাল

Next Post
তামিম ইকবাল প্রধানমন্ত্রীর ডাকে মত পাল্টেছেন, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘অভিমান’ ভেঙে ফিরলেন তামিম ইকবাল

ক্রিকেটাররা জয়ের উদযাপন করছে, হাসি ও উল্লাসে ভরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কামিন্সের ৬ উইকেটে দাপট চলছেই অস্ট্রেলিয়ার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT