চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিংস্র হাঙরের হাত থেকে প্রাণ বাঁচাল বন্ধু তিমি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:59 অপরাহ্ন 06, জুলাই 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
বয়স্ক মহিলা নৌকাচালক, সাগর ও পাহাড়ের দৃশ্যের মধ্যে, সূর্যছায়া পড়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

নান হাউসার। জীবনের বেশির ভাগ সময় আমেরিকার ব্রান্সউইক এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় কুক দ্বীপপুঞ্জে কাটিয়েছেন এই সামুদ্রিক জীববিজ্ঞানী। সমুদ্রের গবেষণা করতে গিয়ে একবার এক ভয়ঙ্কর বিপদের মুখোমুখি হন তিনি। প্রাণে বাঁচেন এক ‘বন্ধু’র সহায়তায়।

হাউসার ‘নিউ ইংল্যান্ড ডলফিন আউটরিচ প্রজেক্ট’ এর প্রতিষ্ঠাতা এবং পরিচালক। ডলফিন, তিমি এবং সমুদ্র সংক্রান্ত গবেষণাকেন্দ্রে অধ্যাপক হিসেবে কাজ করছেন তিনি। যুক্ত রয়েছেন বেশ কয়েকটি সংস্থার সঙ্গেও।

এক জন তিমি গবেষক হওয়ার আগে হাউসার বেশ কয়েক বছর নার্স হিসাবেও কাজ করেছেন। সেই সমুদ্রবিজ্ঞানী হাউসারই একবার সমুদ্রে গিয়ে বিপদের মুখে পড়েন।

২০১৭ সালে কুক আইল্যান্ডের রারোটোঙ্গায় ‘হাম্পব্যাক’ তিমি নিয়ে গবেষণা করছিলেন হাউসার। বেশ কয়েকটি তিমির সঙ্গে তিনি বন্ধুত্বও জমিয়েছিলেন। ওই বছরেরই ১৪ সেপ্টেম্বর একটি বোটে চেপে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে পাড়ি দিয়েছিলেন হাউসার। তিমি নিয়ে একটি গবেষণার কাজেই তাকে সমুদ্রে পাড়ি দিতে হয়েছিল।

দু’টি হাম্পব্যাক তিমির ভিডিও সংগ্রহ করতে তিনি সমুদ্রে গিয়েছিলেন। আর সে দিনই ঘটে যায় এক অবিশ্বাস্য ঘটনা। হাউসার যে তিমিদের পাশে সাঁতার কাটছিলেন হঠাৎ তাদের মধ্যে একটি তিমি তাঁকে দেখে অদ্ভুত সংকেত দিতে শুরু করে। হঠাৎ আরও একটি তিমি তার দিকে তেড়ে আসে।

এই দেখে আতঙ্কিত হয়ে পড়েন হাউসার। তার দিকে তেড়ে আসা তিমিটি নিজের পাখনা দিয়ে এক ঝাপটা দেয় হাউসারকে।তিমির ঝাপটায় একবারে অনেকখানি ভেসে যান হাউসার। পৌঁছে যান বোটের কাছাকাছি। পরিচিত বন্ধুদের অদ্ভুত আচরণে হাউসার হতভম্ব হয়ে যান। এরপর তিনি যা দেখেন তা তাকে আরও অবাক করে দেয়।

যেখান থেকে তিমিটি তাকে তাড়া করেছিল, সেখানে একটি বড় হিংস্র হাঙর দেখতে পান হাউসার। হাউসার বুঝতে পারেন আসলে হাঙরের হাত থেকে তার প্রাণ বাঁচাতেই একটি তিমি তাকে সঙ্কেত দিয়েছিল। কিন্তু তিনি সঙ্কেত বুঝতে না পারায় তার দিকে তেড়ে এসেছিল অন্য তিমিটি। আসল লক্ষ্য ছিল হাউসারের প্রাণ বাঁচানো।

হাউসার জানিয়েছিলেন, হাঙরটি অদৃশ্য হয়ে যাওয়ার পর তিনি মনে মনে বন্ধুদের ধন্যবাদ জানিয়েছিলেন। হাউসার এক সাক্ষাৎকারে জানান, এর প্রায় এক বছর পরে তিনি কুক আইল্যান্ডের স্থানীয় জেলেদের কাছ থেকে জানতে পারেন বন্দরে একটি তিমিকে দেখতে পাওয়া গিয়েছে। খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছন হাউসার। বোটে চেপে গন্তব্যে পৌঁছে তিনি একটি তিমি দেখতে পান। বন্ধুকে চিনতে ভুল হয়নি হাউসারের। এই তিমিই যে তার প্রাণ বাঁচিয়েছিল। যদিও অন্য তিমি বন্ধুর দেখা পাননি তিনি।

Tags: তিমিহাঙর
Previous Post

শুক্রবার থেকে বিশ্বব্যাপী ১৫০ হলে ‘প্রিয়তমা’

Next Post

‘এশা ইউসুফ’ হইচই এর বাংলাদেশ প্রজেক্টের হেড হিসেবে নিযুক্ত

Next Post
দুটি ব্যক্তি হোস্টেলের সামনে চ্যানেল আই অনলাইন লেখা বোর্ডের দিকে pointing করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

'এশা ইউসুফ' হইচই এর বাংলাদেশ প্রজেক্টের হেড হিসেবে নিযুক্ত

প্রস্তুত গায়িকা, হালকা হাসি ও সুন্দর চেহারা. Channel i News - চ্যানেল আই নিউজ

আত্মহত্যা চেষ্টার তিন দিন পরে চলে গেলেন জনপ্রিয় গায়িকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT