চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার আলিয়ার মুখে ‘খেলা হবে’ স্লোগান!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:11 অপরাহ্ন 05, জুলাই 2023
in বিনোদন
A A
আলিয়া মুখে খেলা হবে স্লোগান, বাংলাদেশি সিনেমার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আলিয়া ভাট-রণবীর সিং অভিনীত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র ট্রেলার মুক্তি পেয়েছে পরশু। ট্রেলারটি নিয়ে যতোটা না সাড়া, তারচেয়ে বেশী এই ছবির একটি সংলাপ নিয়ে মেতেছেন বাংলা ভাষাভাষি দর্শক! কী সেই সংলাপ?

করণ জোহর পরিচালিত এই ছবিতে বাঙালি কন্যার চরিত্রে রয়েছেন আলিয়া ভাট। ট্রেলারে তার মুখেই এবার শোনা গেল ‘খেলা হবে’ স্লোগান! যা নিয়ে রীতিমত শোরগোল নেটদুনিয়ায়!

ছবিতে রানি চট্টোপাধ্যায়ের চরিত্রে রয়েছেন আলিয়া। বুদ্ধিমতী, শিক্ষিতা মেয়ে রানি। অন্য়দিকে পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে কোনওরকম জ্ঞানশূন্য, পাঞ্জাবি মুণ্ডার চরিত্রে রয়েছেন রণবীর সিং। রানির বাবা-মায়ের চরিত্রে রয়েছেন টোটা রায়চৌধুরী, চূর্ণী গঙ্গোপাধ্যায়। ‘রকি রান্ধাওয়া’ রণবীরের পরিবারের সদস্য হিসাবে রয়েছেন জয়া বচ্চন, শাবানা আজমি এবং ধর্মেন্দ্র।

ছবির ট্রেলারে আলিয়াকে বলতে শোনা যায় ‘খেলা হবে’! যা শুনে বাঙালি দর্শকের উচ্ছ্বাস যেন ঠিকড়ে পড়ছে! শুধু সাধারণ দর্শক নয়, আলিয়ার মুখের এই সংলাপ মন জয় করেছে টলিউড তারকাদেরও! তাইতো শুভশ্রী-সৌমিতৃষারাও ইনস্টাগ্রামে ছবির ট্রেলার শেয়ার করে লেখেন- ‘খেলা হবে’। জানা গেছে ২৮ জুলাই বলিউডের এই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

বাংলাদেশের সংসদ সদস্য শামীম ওসমানের মুখে প্রথমবার ভাইরাল হয় ‘খেলা হবে’ সংলাপটি। পরে এটি ভারতের পশ্চিমবঙ্গে জনপ্রিয় হয়ে উঠে তৃণমূল কংগ্রেসের নেতা দেবাংশু ভট্টাচার্যর মাধ্যমে। মমতা ব্যানার্জীকেও প্রায়শই এই স্লোগান দিতে দেখা গেছে। এমনকি এ স্লোগান দিয়ে গানও বানিয়েছে তৃণমূল। আর এখন বাংলা ভাষাভাষি মানুষের গণ্ডি ছাড়িয়ে বলিউড সিনেমায় ব্যবহৃত হল ‘খেলা হবে’ সংলাপটি!

Tags: অভিনয়আলিয়াআলিয়া ভাটখেলা হবেট্রেলারনায়কনায়িকাবলিউডরণবীর সিংশামীম ওসমানসিনেমা
Previous Post

৮ বছরের ভাইয়ের হাতে ১৪ বছরের ভাই গুলিবিদ্ধ

Next Post

মাতারবাড়িতে ৬৫ হাজার টন কয়লার জাহাজ ভিড়েছে

Next Post
মাতারবাড়িতে বড় কয়লা জাহাজের ছবি, সমুদ্রের পাশে অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাতারবাড়িতে ৬৫ হাজার টন কয়লার জাহাজ ভিড়েছে

দিয়া সিদ্দিকী ও রোমান সানা বিবাহের অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ে করলেন দিয়া সিদ্দিকী ও রোমান সানা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT