চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমার থেকে নদী সাঁতরে বাংলাদেশে এসেছে হাতির বাচ্চা

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
2:13 অপরাহ্ন 05, জুলাই 2023
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
নদী পার করে বাংলাদেশে এসেছে হাতির বাচ্চা, পাশে অনেক মানুষ ও হাতি দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নাফ নদী দিয়ে সাঁতরে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ ঘোলারচরে এসে হারিয়ে গেছে একটি বন্য হাতির বাচ্চা। বাচ্চাটিকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। একে উদ্ধার করতে বন বিভাগ ও স্থানীয় লোকজনের সঙ্গে এলিফ্যান্ট রেসপন্স টিমের পাঁচ সদস্য কাজ করছেন।

বন বিভাগ জানায়, কয়েক বছর ধরে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে নাফ নদী সাঁতরে হাতির পাল টেকনাফে আসার ঘটনা ঘটছে। তাই ধারণা করা হচ্ছে, এই হাতির বাচ্চাটি পাহাড়ি ঢলের কারণে দলছুট হয়ে নাফ নদী সাঁতরে মিয়ানমার থেকে বাংলাদেশে এসেছে। বাচ্চাটির উচ্চতা ৭ ফুটের মতো।

গতকাল সোমবার (৩ জুলাই) সকাল ৮টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহ পরীর দ্বীপ ঘোলারচর এলাকার ঝাউবাগানের পূর্ব পাশে বাচ্চা হাতিটিকে ছোটাছুটি করতে দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে স্থানীয় লোকজনসহ বন বিভাগের ১০ থেকে ১২ জন হাতির বাচ্চাটিকে উদ্ধার করে বনাঞ্চলে ফেরানোর চেষ্টা করে। তবে গতকাল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করে ব্যর্থ হয় তারা।

আজ মঙ্গলবার সকাল থেকে এলিফ্যান্ট রেসপন্স টিমের আরও পাঁচজন তাদের সাথে যুক্ত হয়। তবে বাচ্চাটি যেখানে আশ্রয় নিয়েছে সেখানে ঝোপজঙ্গলের পাশাপাশি ঝাউগাছগুলো ১০ থেকে ১২ ফুটের বেশি উচ্চতার হওয়ায় হাতির বাচ্চাটির অবস্থান শনাক্ত করতে বেগ পেতে হচ্ছে।

Tags: নাফ নদীবন্য হাতিমিয়ানমারহাতি
Previous Post

৩ জুলাই ছিল বিশ্বের সবচেয়ে উষ্ণতম দিন

Next Post

সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসক মিলিকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের

Next Post
বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবন, ঢাকার প্রধান আদালত ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসক মিলিকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের

শিশু একাডেমিতে পরীমণি অভিনীত ‘মা’ নাটকের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশু একাডেমিতে পরীমণি অভিনীত ‘মা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT