চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাতুড়ি-রড দিয়ে পিটিয়ে দিনমজুরের দুই পা ভাঙ্গলো প্রতিপক্ষ

আসাদুজ্জামান বাবুল by আসাদুজ্জামান বাবুল
1:39 অপরাহ্ন 05, জুলাই 2023
in অপরাধ, গোপালগঞ্জ, জনপদ
A A
পিটিয়ে আহত এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জে খেয়াঘাট ইজারার ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে মোঃ খায়রুল মোল্লা (২৯) নামে এক দিনমজুরের দুই পা ভেঙ্গে ফেলেছে। আহত দিনমজুরকে প্রথমে কাশিয়ানী ও পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

গত সোমবার (৩ জুন) সন্ধ্যায় গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার দক্ষিণ চরভাট পাড়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষ্যদর্শী ও এলাকাবাসীর বরাত দিয়ে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ আলম জানিয়েছেন, কাশিয়ানী উপজেলার দক্ষিণ চরভাটপাড়া ইতনা খেয়াঘাটের ইজারাকে কেন্দ্র করে দুটি গ্রুপের মধ্যে দীর্ঘ দিনযাবত দ্বন্দ চলছিলো। খাস কালেকশন পক্ষের লোক হিসাবে দক্ষিণ চরভাটপাড়া গ্রামের মোঃ উতার উদ্দিন মোল্লার ছেলে মোঃ খায়রুল মোল্লা ঘাটে তদারকি করছিলো। এ সময়ে ওই গ্রামের পাচু শিকদারের ছেলে-মোঃ লায়েক শিকদার, তার ভাই শাজাহান শিকদার , মুসা মোল্যার ছেলে মোঃ ইলিয়াস, মোঃ আলী খানের ছেলে মোঃ উজির খান, মালেক খানের ছেলে মোঃ বিলাশ খান, মোঃ লিখন খানের ছেলে মোঃ মেহেদী খান, মৃত-অদুত খানের ছেলে মোঃ আহাদ খানসহ তাদের লোকজন হাতুড়ি ও লোহার রড দিয়ে খায়রুলের উপর উপর হামলা চালিয়ে পিটিয়ে তার দুটি পা ভেঙ্গে ফেলে। খায়রুল মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা তাকে মৃত ভেবে ফেলে রেখে চলে যায়। এরপর পথচারী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী ১০০ শষ্যা বিশিষ্ট হাসপাতালে ও পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কাশিয়ানী থানার ওসি মোঃ ফিরোজ আলম আরো বলেন, অভিযুক্ত মোঃ আহাদ খানকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যহত রয়েছে।

উপজেলা নিবার্হী অফিসার মোঃ মেহেদী হাসান বলেন, পূর্বের ইজারা মূল্যের অনেক নিচে ডাক উঠার কারণে খেয়াঘাটটি ইজারা দেওয়া সম্ভব হয়নি। তাই স্থানীয় লোকজনদের দিয়ে খাস কালেকশন করা হচ্ছে। তারই সুত্র ধরে আহত খায়রুল খাস কালেকশন করছিলো। এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে।

Tags: গোপালগঞ্জপিটিয়ে আহত
Previous Post

মানুষ আবারো নৌকা চায়, পেটের বিষ ধানের শীষ চায় না: ওবায়দুল কাদের

Next Post

তামিম খেলছেন, আফিফকে ফিরিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

Next Post
তামিম ইকবাল ব্যাট হাতে প্রস্তুত, মাঠে প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিম খেলছেন, আফিফকে ফিরিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

বিচারকের গাউন্ড এবং ফাঁসির দড়ি ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শেরপুরে চাঞ্চল্যকর বউ-শাশুড়ি খুনের মামলায় ফাঁসির রায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT