চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদ্মা সেতুতে চালু হয়েছে ইলেকট্রনিক টোল কালেকশন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:15 পূর্বাহ্ন 05, জুলাই 2023
in - সেমি লিড, অর্থনীতি, তথ্যপ্রযুক্তি, বাংলাদেশ
A A
পদ্মা সেতুতে মোটরসাইকেল ও যানবাহনের চলাচল, শান্তিপূর্ণ পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ থেকে পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম (ইটিসিএস) এবং হাইব্রিড সিস্টেম টাচ অ্যান্ড গো সিস্টেম চালু হয়েছে।

আজ বুধবার (৫ জুলাই) থেকে চলমান পদ্ধতির পাশাপাশি নতুন দুই পদ্ধতিতে পরীক্ষামূলক ভাবে টোল আদায় করা হবে। নতুন দুই পদ্ধতির জন্য পদ্মাসেতুর ২ প্রান্তে আলাদা বুথ স্থাপন করা হয়েছে। নতুন সিস্টেমে আরও কম সময়ে টোল প্রদান করে পারাপার হতে পারবে যানবাহন।

বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে পরিক্ষামূলকভাবে চালু হওয়া নতুন এ পদ্ধতিতে টোল আদায়ের দৃর্শ প্রত্যক্ষ ও সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজা পরিদর্শন করেছেন সেতু মন্ত্রণালয়ের সচিব মঞ্জুর হোসেনসহ উর্ধতন কর্মকর্তাবৃন্দ।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী বলেন, বর্তমানে কম্পিউটার কালেক্টর পদ্ধতিতে ম্যানুয়ালি টোল আদায় হচ্ছে। পদ্মা সেতুর উভয় প্রান্তে ১৫টি লেনে বর্তমান পদ্ধতিতে টোল আদায় করা হচ্ছে। এই প্রক্রিয়া আধুনিক করার ক্ষেত্রে এখন থেকে ১৭ টি লেন চালু থাকবে।

রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) পদ্ধতিতে টোল আদায়ের জন্য সেতুর দুই প্রান্তে একটি করে মোট দুইটি বুথ রয়েছে। এই পদ্ধতিতে রেজিস্ট্রেশন করা গাড়ি টোল প্লাজার সামনে আসলেই রোবোটিক ক্যামেরা সেই গাড়িকে শনাক্ত করবে এবং সয়ংক্রিয়ভাবে নির্ধারিত টোল আদায় করা হবে। টোল আদায় হয়ে গেলে গাড়ির সামনে থেকে ব্যারিয়ার সরে যাবে।পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশনের জন্য টোল বুথ ও প্রযুক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

আবার টাচ অ্যান্ড গো পদ্ধতিতে গ্রাহককে তার যানবাহন পারাপার করার জন্য একটি গ্রাহক কার্ড সংগ্রহ করতে হবে। কার্ডে ব্যালেন্স থাকলে কার্ডটি টাচ করে ক্যাশলেস টোল দেওয়া যাবে। তবে কেউ চাইলে ক্যাশেও টোল দিতে পারবেন এই বুথ থেকে।

Tags: টোল প্লাজাপদ্মাসেতু
Previous Post

সবুজ উইকেটে আফগান পরীক্ষা তামিমদের

Next Post

ভোগের কাভারে উষ্ণতা ছড়াচ্ছেন ৬৮ বছরের রেখা!

Next Post
তিন নারী মডেল ঐতিহ্যবাহী পোশাক ও গহনা পরিধান করে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোগের কাভারে উষ্ণতা ছড়াচ্ছেন ৬৮ বছরের রেখা!

The White House in Washington D.C. surrounded by trees and greenery. Channel i News - চ্যানেল আই নিউজ

হোয়াইট হাউসে পাওয়া গেল কোকেন!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT