দেশের সংস্কৃতির বিকাশ ও উৎকর্ষতায় প্রয়োজনীয় সব উদ্যোগ নেয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রযুক্তির যুগে মানুষের দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে। তাই চিন্তাচেতনার সঙ্গে সামঞ্জস্য রেখেই দেশের সংস্কৃতিকে বিকশিত করতে হবে। সংস্কৃতি মন্ত্রণালয়ের কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তার ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় গ্রন্থাগার ভবনের কাজ শুরু হতে দেরি হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।







