চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ মিশনের আগে শেষ দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:43 অপরাহ্ন 04, জুলাই 2023
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল অনুশীলনে ব্যস্ত, প্রস্তুতি নিচ্ছে বিশ্বকাপের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের মাটিতে ৫ অক্টোবর ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে মাঠে গড়াবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। বিশ্ব আসরের আগে সেপ্টেম্বরে এশিয়া কাপও ফিরিয়ে আনা হচ্ছে ৫০ ওভারের সংস্করণে। প্রিয় ফরম্যাটের বড় দুটি আসরে সেরা সামর্থ্য দেখানোর পালা বাংলাদেশের।

বিশ্বকাপের পথে বাংলাদেশের প্রস্তুতি শুরু হচ্ছে বুধবার থেকে। চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তামিম ইকবালের দল। কালতালীয়ভাবে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচটি আফগানদের বিপক্ষেই খেলবে বাংলাদেশ। ৭ অক্টোবর ধর্মশালায় হবে ম্যাচটি।

ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে আফগানদের শক্তি-সামর্থ্য যাচাইয়ের বড় সুযোগ টিম টাইগার্সের সামনে। ৫০ ওভারের ক্রিকেটে কয়েকবছর ধরে শক্তিশালী দলের নাম বাংলাদেশ। দলে পারফর্মারও অনেক। আছে বেশ কয়েকজন ম্যাচ উইনার। দুর্দান্ত ব্যাটিংয়ের পাশাপাশি নতুন করে জেগেছে পেস ইউনিট। এশিয়া কাপ, বিশ্বকাপের আগে তাই স্কোয়াডের সবাইকে পরখেরও সুযোগ দেখছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল।

চট্টগ্রামে সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে টাইগার ওপেনার বললেন, ‘পেসারদের মধ্যে সবাই ভালো করছে। এখানে হয়তো চেঞ্জ হতে পারে। তিন ম্যাচে হয়তো ভিন্ন পেস বোলিং কম্বিনেশন দেখতে পারবেন।’

এখন দেখার তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও শরীফুল ইসলামদের প্রত্যেকেই আফগানিস্তান সিরিজে খেলার সুযোগ পান কিনা। ঘাসের উইকেটে পেসারদের দিকেই ফোকাস থাকবে সেটি না বললেও চলছে।

বিশ্বকাপ ভাবনায় আফগানিস্তান সিরিজে দলে ফেরানো নাঈম শেখ ও আফিফ হোসেনকেও সুযোগ দিতে চায় বাংলাদেশ। তাদের ব্যাপারে তামিম বললেন, ‘এই একটা সিরিজে আমরা চেষ্টা করব সবাইকে সুযোগ দিতে। তবে এটা নিশ্চিত নয়। আমরা চেষ্টা করব নাঈমকে সুযোগ দিতে। বড় একটা ইভেন্টের আগে ২-৩টা ম্যাচ খেলতে পারলে ওদের জন্য ভালো।’

চট্টগ্রামে সাধারণত ব্যাটিংবান্ধব উইকেটে খেলা হলেও বাংলাদেশ দলকে এবার নামতে হবে সবুজ উইকেটের পরীক্ষায়। যেখানে শুরুর ১০ ওভার চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল।

তিন ম্যাচ সিরিজের দিবারাত্রির প্রথম ওয়ানডে বুধবার বন্দরনগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আফগানিস্তানের বৈচিত্র্যপূর্ণ স্পিন আক্রমণকে দমিয়ে রাখতেই যেন ঘাসের উইকেট দেয়া হচ্ছে স্বাগতিকদের। খেলা শুরু দুপুর ২টায়।

মিরপুরে একমাত্র টেস্টেও দেখা গেছে এমন চিত্র। তাতে বেশ সফলও হয়েছে বাংলাদেশ। লিটন দাসের নেতৃত্বে রেকর্ড রানের ব্যবধানে আফগানদের উড়িয়ে দিয়েছিল টিম টাইগার্স।

আফগানিস্তানের স্পিন প্রতিরোধের ভাবনা অমূলক নয়। কেননা রশিদ খান, মোহাম্মদ নবী, মুজিব উর রহমানরা রঙিন পোশাকের ক্রিকেটে ফিরছেন।

চোট থেকে ফেরা তামিম শতভাগ ফিট না হলেও প্রথম ওয়ানডে খেলবেন। ম্যাচ খেলেই বোঝার চেষ্টা করবেন কতটা সেরে উঠেছেন। সিরিজ শুরুর আগে উইকেট দেখে বাংলাদেশ অধিনায়ক বললেন উইকেট পরিস্থিতির কথা।

‘এখানকার উইকেট কিছুটা ভিন্ন। হালকা ঘাস রয়েছে। সাধারণত ব্যাটিংয়ের জন্য চট্টগ্রামের উইকেট বেশ ভালো হয়। প্রথম দশ ওভার দুই দলের জন্যই চ্যালেঞ্জিং থাকবে। ১০-১৫ ওভার সংগ্রাম করার পর মাঝের ওভারগুলো থেকে রান উঠবে।’

Tags: ওয়ানডে সিরিজচট্টগ্রামটিম টাইগার্সতামিমপ্রথম ওয়ানডেবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলবাংলাদেশ-আফগানিস্তানরশিদলিড স্পোর্টস
Previous Post

খাবারের দোকানে ট্রাক: ১৫ জন নিহত

Next Post

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ২৭৭

Next Post
শেখ হাসিনা বাংলার প্রধানমন্ত্রী, পলিটিক্যাল লিডার, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ২৭৭

মেসি ফুটবল মাঠে উল্লাসে ভরা, বার্সেলোনা জার্সিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসিকে এখনও অর্থ দিচ্ছে বার্সেলোনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT