চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইগার কোচকে ভাবাচ্ছে আফগানদের বোলিং

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:12 অপরাহ্ন 03, জুলাই 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্ট সিরিজে আফগানিস্তানকে রেকর্ড রানের ব্যবধানে হারালেও সীমিত ওভারের ক্রিকেটে লড়াইটা যে সহজ হবে না, সেটি মানছেন টাইগার হেড কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। ভিন্ন সংস্করণে কঠিন লড়াইয়ের জন্য অবশ্য প্রস্তুত বাংলাদেশ। বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেটি।

অধিনায়ক তামিম ইকবাল শুরুর ম্যাচটা খেলতে পারবেন কিনা সেটি ছেড়ে দেয়া হয়েছে বিসিবির মেডিকেল টিমের গ্রিন সিগন্যালের উপর, জানিয়েছেন কোচ। টাইগার ওপেনার দুদিন অনুশীলন করলেও আছেন পর্যবেক্ষণে।

হালকা চোট আছে আফগান অধিনায়ক রশিদ খানেরও। দুজনই একমাত্র টেস্টের সিরিজে ছিলেন না।

ফরম্যাট বদলেছে, শক্তি বেড়েছে আফগানদের। রশিদের সঙ্গে স্পিনে আছেন মুজিব-নবী। পেস আক্রমণে ফারুকি এক আতঙ্কের নাম। গুরবাজ, জাজাই, শেহজাদদের নিয়ে সফরকারীদের ব্যাটিং লাইনআপও বেশ শক্তিশালী।

সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে সোমবার আফগানদের শক্তির জায়গা তুলে ধরলেন বাংলাদেশ কোচ হাথুরুসিংহে, ‘এভাবে জিততে (টেস্টের মতো আধিপত্য দেখিয়ে) অবশ্যই পছন্দ করি। তবে ফরম্যাট এবার ভিন্ন, সঙ্গে দুই দলের স্কোয়াডও। আফগানদের বোলিং অনেক শক্তিশালী। শুরুর চার ব্যাটারও খুব পরিপক্ব।’

Tags: ওয়ানডে সিরিজচট্টগ্রামচণ্ডিকা হাথুরুসিংহেতামিমবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলবাংলাদেশ-আফগানিস্তানরশিদহাথুরুসিংহে
Previous Post

আসছে পুনর্জন্ম’র স্পিন অফ সিরিজ ‘রাফসান হক’: ভিকি

Next Post

চোট ১০০তে থামাল লায়নকে, অ্যাশেজ শেষ তার

Next Post
অ্যাশেজ ক্রিকেট ম্যাচে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ক্রিকেটারদের শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

চোট ১০০তে থামাল লায়নকে, অ্যাশেজ শেষ তার

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সাগরের তলদেশ দিয়ে পাইপ লাইনে পরীক্ষামূলক জ্বালানি তেল খালাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT