হজের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। পবিত্র হজ পালন শেষে ৩শ’৩৩ জন হাজী নিয়ে সৌদি আরবের ফ্লাইনাস এয়ারলাইন্সের একটি বিমান রোববার সন্ধ্যা ৭টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। সুষ্ঠুভাবে হজ পালন শেষে প্রথম ফ্লাইটে দেশে ফিরতে পেরে খুশি হাজীরা।







