চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারের ঝুলিতে দুই পুরস্কার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:09 অপরাহ্ন 28, জুন 2023
in ফুটবল, স্পোর্টস
A A
নেইমার ও অন্য খেলোয়াড়রা পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মৌসুমের শুরুতে ছন্দে থাকলেও শেষপর্যন্ত আর ধরে রাখতে পারেননি পিএসজির ফরোয়ার্ড নেইমার। বিশ্বকাপের পর পিএসজির হয়ে খেলতে নেমে চোটে পড়েন। মৌসুমই শেষ হয়ে যায় মাঝপথে। এসব বিপর্যয়ের মধ্যেও দুটি পুরস্কার জিতলেন ৩১ বর্ষী তারকা।

ব্রাজিলের ফুটবলে অবদান রাখার জন্য সোমবার ‘ফুই ক্লিয়ার’ অ্যাওয়ার্ডের দ্বিতীয় সংস্করণে পুরস্কার হাতে তুলেছেন নেইমার। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে গোল করেছিলেন। সেই ম্যাচ যদিও হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল সেলেসাও বাহিনী।

বিশ্বকাপের ওই ম্যাচে গোল পেয়ে ব্রাজিলের কিংবদন্তি পেলেকে স্পর্শ করেছিলেন নেইমার। দুজনেরই জাতীয় দল গোল এখন যৌথভাবে ৭৭, নেইমারের সামনে এখন অবারিত সুযোগ প্রয়াত কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে যাওয়ার।

ইউরোপের ফুটবলে খেলার সঙ্গে দেশের ফুটবলের অবদানের জন্য ‘ফুই ক্লিয়ার’ পুরস্কার পেলেন নেইমার। ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি গোল এবং অ্যাসিস্ট করার জন্যও পেয়েছেন আরেকটি পুরস্কার।

অর্জনের পর বলেছেন, ‘এখানে আসাটা অনেক সম্মানের বিষয়, মৌসুমের শুরুটা খুব ভালো হলেও চোটের কারণে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারিনি। আমার এই থেকে যাওয়া ভালোভাবে ফিরে আসার মতোই কাজ করছে।’

পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমার লিখেছেন, ‘আমার কখনোই এমন লক্ষ্য ছিল না, এই গোলগুলো করতে পারব তা স্বপ্নেও ভাবিনি। আমার শুধু স্বপ্ন ছিল জাতীয় দলের জার্সি পরে খেলা।’

পুরস্কার জিতেছেন রিয়াল মাদ্রিদে খেলা ভিনিসিয়াস জুনিয়রও। বিদেশের মাটিতে সর্বোচ্চ গোল ও অ্যাসিস্টের জন্য ‘পেলে অ্যাওয়ার্ড’ জিতেছেন ২২ বর্ষী ভিনি।

রিওতে হোটেল কোপাকাবানা প্যালেসে ছিল পুরস্কারের মঞ্চে। নেইমারের সঙ্গে এদিন পুরস্কার অনুষ্ঠানে দেখা যায় থিয়াগো সিলভা, কাফু এবং ফ্রেডকে।

Tags: নেইমারপিএসজিব্রাজিলভিনিসিয়াসলিড স্পোর্টস
Previous Post

পাহাড়ে মাটি চাপায় এক মিয়ানমারের নাগরিকের মৃত্যু

Next Post

ট্রেবলজয়ী গার্দিওলার দলে যোগ দিলেন কোভাচিচ

Next Post
ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবের নতুন খেলোয়াড় কোভাচিচের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেবলজয়ী গার্দিওলার দলে যোগ দিলেন কোভাচিচ

নেইমার ফুটবল খেলোয়াড়, পেছন থেকে দেখা, সাদা জার্সি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সব সম্পত্তি নেইমারকে দিলেন এক ভক্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT