চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাইকোর্ট দেখল পাকিস্তান ক্রিকেট বোর্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:09 অপরাহ্ন 27, জুন 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আনন্দিত ও উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন চেয়ারম্যান নির্বাচনকে কেন্দ্র করে হাইকোর্ট দেখতে হল পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)। বেলুচিস্তানের হাইকোর্ট স্থগিতাদেশ জারি করায় আগামী ১৭ জুলাই পর্যন্ত পিসিবির নতুন চেয়ারম্যান নির্বাচন হচ্ছে না।

পিসিবির গভর্নিং বোর্ড নতুন চেয়ারম্যান নির্বাচনের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে, যা ২০১৪ সালে সংবিধান লঙ্ঘন করে গঠিত হয়েছিল বলে আদালতে একটি মামলার শুনানিতে দাবি করা হয়। আদালত পিসিবির যুক্তিতর্ক শোনেননি এবং পরবর্তী অধিবেশনে উপস্থিত হওয়ার জন্য সব অংশীজনদের নোটিশ জারি করেছেন।

জাকা আশরাফ পিসিবির চেয়ারম্যান হতে পারেন, এমন সম্ভাবনার পর নির্বাচনের পুরো প্রক্রিয়া বন্ধ করতে ২৪ ঘণ্টা আগে পাকিস্তানের বিভিন্ন আদালতে রিট পিটিশন দায়ের করা হয়। লাহোর হাইকোর্ট কমপক্ষে তিনটি পিটিশনের কথা স্বীকার করেছেন। সেগুলোকে এক শুনানিতে একত্রিত করে, মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়েছিল।

পিসিবির বোর্ড দশ সদস্যের সমন্বয়ে গঠিত- চারটি আঞ্চলিক প্রতিনিধি, চারটি পরিষেবার প্রতিনিধি এবং প্রধানমন্ত্রী কর্তৃক মনোনীত দুজন সদস্য। এই সদস্যরা পরবর্তী চেয়ারম্যান নির্ধারণের জন্য ভোট পরিচালনা করবে। ঐতিহাসিকভাবে পিসিবি বোর্ড অব গভর্নরসে প্রধানমন্ত্রী তিন বছর মেয়াদের জন্য নিয়োগ দেন।

সাম্প্রতিক সময়ে নাজাম শেঠি ছিলেন পিসিবি’র প্রধান, কিন্তু তার নিয়োগ ছিল অস্থায়ী। ২০১৪ সালের সংবিধান ফিরিয়ে আনার দায়িত্ব দেয়া হয়েছিল তাকে। তিনি একটি ব্যবস্থাপনা কমিটির সাথে কাজ করছিলেন এবং তারাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আদালতে গিয়েছিল। তারা দাবি করেছে, পিসিবি বোর্ডকে ভুলভাবে স্থাপন করেছে, এবং শেঠি যাদের মনোনীত করেছিলেন, তাদের উপেক্ষা করা হয়েছে।

শেঠির তালিকায় লাহোর, করাচি, পেশোয়ার এবং রাওয়ালপিন্ডি অন্তর্ভুক্ত ছিল। কিন্তু তাদের নাম আবর্তনের বাইরে ছিল। পিসিবি নির্বাচন কমিশনার এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহমেদ শেহজাদ ফারুক রানা তাদের প্রত্যাখ্যান করেছেন এবং লারকানা, ডেরা মুরাদ জামালি, বাহাওয়ালপুর এবং হায়দরাবাদের প্রতিনিধিদের তাদের স্থলাভিষিক্ত করেছেন। এই মতপার্থক্যের কারণে বিষয়টি আদালতে তোলা হয়েছে।

এ কার্যক্রমগুলো ২০১৩ এবং ২০১৪-এর ফল, যখন শেঠি আশরাফের বিরুদ্ধে আইনি কার্যক্রম শুরু করেছিলেন। এই জুটি পিসিবি চেয়ারম্যান পদের জন্য দীর্ঘ লড়াইয়ে জড়িয়ে পড়েন, কয়েকবার অবস্থানও পরিবর্তন করেন। আশরাফ আদালতে জেতেন। কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ক্ষমতাচ্যুত হলে নিয়ন্ত্রণ নেন শেঠি।

Tags: আশরাফপাকিস্তানপিসিবিমার্কিন যুক্তরাষ্ট্রলিড স্পোর্টসশেঠি
Previous Post

আমরা বীরের জাতি, কোনো চাপের কাছে মাথা নত করব না: শিক্ষামন্ত্রী

Next Post

বিশ্বকাপে ভারতের সব ম্যাচের সূচি

Next Post
ভারতীয় ক্রিকেটাররা মাঠে জিতের পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে ভারতের সব ম্যাচের সূচি

রাজ-তিশার রক্তজবা সিনেমার দৃশ্য, নাটকীয় চরিত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আইস্ক্রিনে দেখা যাচ্ছে রাজ-তিশার ‘রক্তজবা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT