সবার সঙ্গে আলোচনা করে শিগগিরই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের রুপরেখা দেবে বিএনপি। রাজধানীর গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এই কথা জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ঈদের পর আন্দোলন আরো বেগবান হবে। বলেছেন, তারা নিশ্চিত জনগণের আন্দোলনে সরকার এই দাবি মেনে নিতে বাধ্য হবে।







