চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিনোদন পার্কে রোলার কোস্টার দুর্ঘটনায় একজনের মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:03 পূর্বাহ্ন 26, জুন 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
বিনোদন পার্কে রোলার কোস্টার ও পর্যটকদের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সুইডেনের স্টকহোমে একটি বিনোদন পার্কের রোলার কোস্টার লাইনচ্যুত হয়ে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে নারী ও শিশুসহ আরও ৯ জন।

রয়টার্স জানিয়েছে, গতকাল ২৫ জুন রোববার সুইডেনের রাজধানী স্টকহোমের গ্রোনা লুন্ড বিনোদন পার্কের একটি রোলারকোস্টারে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর শিশু ও প্রাপ্তবয়স্কসহ ৭ জনকে হাসপাতালে নেওয়া হলে, সেখানে তাদের একজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

পার্কের কর্মকর্তারা সরকারি সম্প্রচারমাধ্যম এসভিটি-কে জানিয়েছেন, জেটলাইন রোলার কোস্টারের একটি বগি লাইনচ্যুত হয়ে মাটিতে পড়ে যায়।  দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথেই পার্কে অ্যাম্বুলেন্স, ফায়ার ট্রাক ও একটি হেলিকপ্টার ছুটে আসে। ইতিমধ্যেই এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তের জন্য পার্কটি আরও এক সপ্তাহ বন্ধ থাকবে বলে জানা গেছে।

১৪০ বছরের পুরাতন গ্রোনা লুন্ড পার্কটি স্টকহোমের একটি জনপ্রিয় পর্যটন স্থান। পার্কের দুর্ঘটনা কবলিত ইস্পাত জেটলাইনে চলা রোলার কোস্টারটি ঘণ্টায় সর্বোচ্চ ৯০ কিমি গতিতে চলে এবং সর্বোচ্চ ৩০ মিটার উচ্চতায় যেতে পারে। প্রতি বছর প্রায় ১০ লাখেরও বেশি পর্যটক এই রোলার কোস্টারটিতে ওঠার জন্য টিকিট কাটেন।

Tags: সুইডেনস্টকহোম
Previous Post

ফ্রান্সে প্রবাসী বাংলাদেশি হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

Next Post

ঈদ উদযাপন করতে বাড়ি ফিরছেন মানুষ

Next Post
বাংলাদেশের মানুষ ঈদ উদযাপন করতে বাড়ি ফিরছেন, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ উদযাপন করতে বাড়ি ফিরছেন মানুষ

পদ্মাসেতুর নির্মাণাধীন অংশের ছবি, দক্ষিণাঞ্চলে শিল্পকারখানা স্থাপনের সম্ভাবনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মাসেতুর ফলে দক্ষিণাঞ্চলে শিল্পকারখানা স্থাপনের সুযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT