চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রারের দায়িত্বে আবু হাসান

মোহাম্মদ রুবেল by মোহাম্মদ রুবেল
7:21 অপরাহ্ন 25, জুন 2023
in শিক্ষা
A A
আবু হাসান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার হিসেবে দায়িত্বে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার আবু হাসান। আগামী ৬ মাসের জন্য তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার ২৫ জুন বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বর্তমান চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজের সাথে চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ৫ জুলাই।  বিশ্ববিদ্যালয় অ্যাক্টের ১২ (৬) ধারা বলে রেজিস্ট্রার অফিসের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসানকে আগামী ৬ জুলাই থেকে ছয় মাসের জন্য রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব দেয়া হলো।

আবু হাসান ১ জুন ১৯৬২ সালে পাবনার ফরিদপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যায়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার আগ পর্যন্ত টাঙ্গাইলের একটি কলেজে শিক্ষকতা করতেন তিনি। ২০০০ সালের ২০ ডিসেম্বর সহকারী রেজিস্ট্রার হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসনে যোগ দেন। এরপর, ২০০৯ সালের জানুয়ারিতে তিনি উপ-রেজিস্ট্রার পদে পদোন্নতি পান। এরপর এস্টেট শাখা, টিচিং শাখা ও কাউন্সিল শাখায় দায়িত্ব পালন করেন আবু হাসান।

Previous Post

অতিরিক্ত মাংস খেলে শরীরে যে প্রভাব পড়ে!

Next Post

খরচ কমাতে মেয়েকে পানিতে ডুবিয়ে হত্যা করলো বাবা!

Next Post
বাংলাদেশ পুলিশ সদস্যরা একটি গাড়িতে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

খরচ কমাতে মেয়েকে পানিতে ডুবিয়ে হত্যা করলো বাবা!

শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, উন্নয়ন ও অগ্রগতির নেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ২৬৮

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT