চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউ ইয়র্কে ‘ক্যাসিনো’-তে গিয়ে দেড়লাখ টাকা জিতেছিলাম: নিরব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:14 অপরাহ্ন 26, জুন 2023
in বিনোদন
A A
নিউ ইয়র্কের ক্যাসিনোতে জেতা ব্যক্তির ছবি, ব্যাকগ্রাউন্ডে ক্যাসিনো লাইট ও মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ক্যাসিনো’ মানে জুয়া খেলার নির্দিষ্ট স্থান। যাকে জুয়ার আড্ডা বা আসর বলে! সেই ‘ক্যাসিনো’ নামে নির্মিত হয়েছে ছবি। যা মুক্তি পেতে যাচ্ছে ঈদে। এই ছবির নায়ক নিরব। ইতোমধ্যে গান ও টিজার প্রকাশিত হয়েছে সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’র।

‘ক্যাসিনো’ সংশ্লিষ্টদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, ‘ক্যাসিনো’ ও দেশের অর্থ অবৈধভাবে বিদেশে পাচারের প্রেক্ষাপট নিয়ে নির্মিত হয়েছে এ ছবিটি।

এতে একজন গোয়েন্দা পুলিশের চরিত্রে অভিনয় করেছেন নিরব। যিনি অপরাধ দমনে বিশেষ ভূমিকা রাখেন। ছবির নাম ক্যাসিনো হলেও ব্যক্তি জীবনে নিরব কি ‘ক্যাসিনো’র সঙ্গে পরিচিত? চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে জানান, তিনিও জীবনে প্রথমবার ‘ক্যাসিনো’ খেলে জিতেছিলেন।

নিরবের ভাষ্য,‘২০১৮ সালের দিকে একবার আমেরিকা গিয়েছিলাম। নিউ ইয়র্কে একদিন রাতে সেখানকার কয়েকজন বন্ধুর সঙ্গে ক্যাসিনোতে গিয়েছিলাম। তার আগে এটার কথা শুধু শুনেছি। কৌতূহলের বসে ক্যাসিনোতে গিয়ে খেলেছিলাম। শুনেছিলাম যে প্রথমবার খেলে সেই নাকি জিতে যায়। আমিও কৌতূহল থেকে ৩০০ ডলার বাজী ধরি। প্রথমবারের ১৮০০ ডলার জিতেছিলাম! লাভ ছিল ১৫০০ ডলার। সেইবার শেষ! আর কখনও ক্যাসিনো খেলিনি।’

নিরব বলেন, জীবনে প্রথম ক্যাসিনোতে খেলে জিতেছিলাম। আমার বিশ্বাস ঈদে মুক্তি পেলে ‘ক্যাসিনো’ ছবির মাধ্যমে আমি দর্শক হৃদয় জিতবে পারবো।

ঈদে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে আলোচনার তুঙ্গে আছে সুপারস্টার শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ এবং আফরান নিশো অভিনীত ‘সুড়ঙ্গ’। আরও মুক্তির অপেক্ষায় আছে অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’ ও মাহফুজ-বুবলী অভিনীত ‘প্রহেলিকা’। এসব ছবির ভিড়ে ‘ক্যাসিনো’ কত হলে পাবে? নিরব বলেন, শাকিব ভাই যদি একাই দেড়’শো হল পান বাকি হলগুলোর মধ্যে আমি বেশী নেয়ার চেষ্টা করছি। আমি বিশ্বাস করি, একবার ‘ক্যাসিনো’ দেখলে দর্শক পছন্দ করবে এবং ঘুরে ফিরে আবার ‘ক্যাসিনো’ দেখবে।

নিরব আরও বলেন, আমরা আমাদের জায়গা থেকে ‘ক্যাসিনো’ ভালো করার সর্বোচ্চ চেষ্টা করেছি। যারা ব্যতিক্রম কনটেন্ট দেখতে চান, তাদেরকে হলে গিয়ে ছবিটা দেখার আহ্বান জানাই। কারণ এই ধরনের গল্পে দেশের দর্শকরা আগে দেখেনি। ইন্ডাস্ট্রিতে সুস্থ প্রতিযোগিতা থাকুক। কারণ এটা আমাদের ইন্ডাস্ট্রি, আমরা একে-অন্যের সহযোগী-সহশিল্পী। সব সিনেমা তো এক নাম্বার হবে না। তবে প্রত্যেকটা সিনেমা দর্শক হলে গিয়ে দেখুক।

বাংলাদেশে অবৈধভাবে গড়ে ওঠা ক্যাসিনো ব্যবসায় প্রশাসনের অভিযান এবং দেশে মানি লন্ডারিংয়ের বিষয় উঠে আসা গল্প ‘ক্যাসিনো’র প্রযোজক সরওয়ার রাজিব। এ ছবিতে নিরব ছাড়াও অভিনয় করেছেন শবনম বুবলী, তাসকিন রহমান, দোয়েল প্রমুখ।

Tags: ক্যাসিনোক্যাসিনো সিনেমানিরববুবলীলিড বিনোদনসিনেমাসৈকত নাসির
Previous Post

ন্যূনতম দুই হাজার টাকা কর দিতে হবে না

Next Post

কড়া শর্ত, তবু সেঞ্চুরি হাঁকালো ‘প্রিয়তমা’!

Next Post
বিচিত্র চরিত্রের তিনজন ব্যক্তি, বিভিন্ন পোষাক ও হালচাল দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কড়া শর্ত, তবু সেঞ্চুরি হাঁকালো ‘প্রিয়তমা’!

রোহিঙ্গা ক্যাম্পে মানুষজন ছাতা নিয়ে হাঁটছেন, পাহাড়ি এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে যুবকের লাশ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT