চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্তানের মাকে বিয়ে করার পরিকল্পনা নেই, ফেঁসে গেছেন পাচিনো?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:48 অপরাহ্ন 25, জুন 2023
in বিনোদন
A A
দুটি ছবি, একটিতে এক নারী ও দুই পুরুষ, অন্যটিতে এক নারী ও এক পুরুষ, সবাই হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি অস্কারজয়ী হলিউড অভিনেতা আল পাচিনো চতুর্থ সন্তানের বাবা হয়েছেন। ৮৩ বছর বয়সী এই তারকার প্রেমিকা ২৯ বছর বয়সী নুর আলফাল্লাহ ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। তবে আলফাল্লাহকে বিয়ে করার কোনো পরিকল্পনা নেই পাচিনোর, এমনটাই জানা গেছে। শুধু তাই নয়, অভিনেতা মনে করছেন তাকে ফাঁসানো হয়েছে।

৩১ মে জানা যায় চতুর্থ সন্তানের বাবা হতে চলেছেন আল পাচিনো। এই খবরে আল পাচিনো খুবই অবাক হয়েছেন। শুধু তাই নয়, তিনি সন্তানের পিতৃপরিচয় নিশ্চিত করার জন্য ডিএনএ টেস্টও করতে বলেছেন আলফাল্লাহকে। আল পাচিনোকে গর্ভাবস্থার প্রথম ১১ সপ্তাহ কিছু জানাননি আলফাল্লাহ, এমনটাই দাবী করেছেন অভিনেতা। আলফাল্লাহ জানতেন, পাচিনো আর কোনো সন্তান চান না। আল পাচিনোর বাবা হওয়ার খবরে তার সন্তানেরা খুবই মনঃক্ষুণ্ণ হয়েছেন।

‘রাডার অনলাইন’-এ প্রকাশিত খবরে বলা হয়েছে, আল পাচিনো মনে করছেন তাকে ফাঁসানো হয়েছে। তিনি নিজের প্রাক্তন প্রেমিকা বেভারলি ডি’অ্যানজেলোর কাছে এই ব্যাপারে সাহায্য চাইছেন বলে জানা গেছে।

এক সূত্র বলেছেন, ‘তিনি সন্তান চাননি এই বয়সে। তিনি নুরকে বিয়েও করবেন না। তবে একটি আর্থিক সমঝোতা করবেন এবং সন্তানের সঙ্গে সময় কাটানোর ব্যবস্থা করবেন।’

আরেক সূত্র বলেন, ‘তিনি বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় আছেন। এই বয়সে এত ধকল তিনি কীভাবে নেবেন তা ভাবছেন। তার শারীরিক অবস্থা বেশি ভালো নয়। এই সময়ে তার জীবনের শেষ দিনগুলো উপভোগ করার কথা। কিন্তু তাকে সামাল দিতে হচ্ছে এসব কঠিন পরিস্থিতি। তিনি ভয় পাচ্ছেন।’

আলফাল্লাহ ছাড়াও সাবেক প্রেমিকাদের সঙ্গে আল পাচিনোর আরও তিনজন সন্তান আছে। আল পাচিনো ও তার সাবেক অভিনয় প্রশিক্ষক জ্যান ট্যারান্টের মেয়ের বয়স এখন ৩০। এছাড়াই বেভারলির ঘরে তার ১৮ বছর বয়সী দুই যমজ সন্তান আছে। ২০০৪ সালে বেভারলির সঙ্গে পাচিনোর সম্পর্ক ভেঙ্গে গেলেও তাদের বন্ধুত্ব অটুট আছে। আল পাচিনো কখনই বিয়ের বন্ধনে নিজেকে আবদ্ধ করেননি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Tags: আল পাচিনোলিড বিনোদন
Previous Post

ঈদে গরু-ছাগলের চামড়ার দাম ৬ শতাংশ বাড়ল

Next Post

সালমানের ‘টাইগার থ্রি’তে যুক্ত হচ্ছেন ‘অ্যাভেঞ্জার্স’র অ্যাকশন তারকা

Next Post
অ্যাভেঞ্জার্সের চরিত্রের সঙ্গে সালমানের 'টাইগার থ্রি' সিনেমার দৃশ্যের মিল।. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমানের ‘টাইগার থ্রি’তে যুক্ত হচ্ছেন 'অ্যাভেঞ্জার্স'র অ্যাকশন তারকা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিকসে যোগ দিতে চিঠি দিয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিকসে যোগ দিতে চিঠি দিয়েছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT