চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবৈধভাবে মালয়েশিয়াগামী ১৯ বাংলাদেশি থাইল্যান্ডে আটক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:07 অপরাহ্ন 23, জুন 2023
in আন্তর্জাতিক, বাংলাদেশ
A A
বাংলাদেশি ১৯ জন মালয়েশিয়াগামী পথে থাইল্যান্ডে আটক, পুলিশি গ্রেপ্তার. Channel i News - চ্যানেল আই নিউজ

থাইল্যান্ডে ইমিগ্রেশন পুলিশ দেশটির দক্ষিণে অবস্থিত ব্যাং ক্লাম জেলায় ১৯ জন বাংলাদেশী অভিবাসীকে আটক করেছে। তারা সবাই অবৈধভাবে মালয়েশিয়া যাচ্ছিল। এছাড়া আটক হয়েছে আরও ৪ থাই নাগরিক।

দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম ব্যাংকক পোস্ট জানায়, গতকাল বৃহস্পতিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ তাদের আটক করে। তাদের কাছে খবর ছিল যে, অবৈধ অভিবাসীদের একটি দল সামুত প্রাকান থেকে সোংখলা হয়ে মালয়েশিয়ার উদ্দেশ্য রওনা হয়েছে। পরে স্থানীয় সময় বিকেল ৫ টা ৩০ মিনিটের দিকে পুলিশ অভিবাসীদের বহনকারী পাঁচটি গাড়িকে ধাওয়া করে রাত্তাফুম এবং ব্যাং ক্লাম জেলার মধ্যেবর্তী একটি স্থানে তাদের থামাতে সক্ষম হয়।

পাঁচটি গাড়িতে বাংলাদেশ থেকে আসা ১৯ জন অভিবাসীকে পাওয়া গেছে। আটককৃত চার থাই নাগরিকের মধ্যে একজন মহিলা এবং তিনজন পুরুষ রয়েছে। তারা সবাই গাড়ির চালক। তবে পঞ্চম গাড়ি চালকটি পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃত চালকরা জানিয়েছে, মাথাপিছু ২৫০০ বাথের বিনিময়ে বাংলাদেশী অভিবাসীদের সামুত প্রাকান থেকে সোংখলা পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য সোমচাই নামক এক ব্যক্তি তাদেরকে ভাড়া করেছিল।

অন্যদিকে আটককৃত বাংলাদেশী অভিবাসীরা বলেছেন, তারা প্রথমে আকাশপথে কম্বোডিয়ায় পৌঁছান এবং সেখান থেকে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে থাইল্যান্ডে প্রবেশ করেন। পরে তাদেরকে সামুত প্রাকানে নিয়ে যাওয়া হয়। মালয়েশিয়ায় ভালো চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাদের প্রত্যেকের কাছ থেকে তিন লাখ ৫০ হাজার টাকা করে নেওয়া হয়েছে।

অবৈধ প্রবেশের অভিযোগে পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য আটককৃত ওই বাংলাদেশী নাগরিকদের থানায় হস্তান্তর করা হয়েছে।

Tags: অভিবাসীকম্বোডিয়াথাই নাগরিকথাইল্যান্ড
Previous Post

নিখোঁজ সাবমেরিনে কী হয়েছিল, বুঝতে পেরেছিলেন টাইটানিক সিনেমার পরিচালক

Next Post

সৌদিতে বাংলাদেশি হাজীদের তাবু পরিদর্শন করলেন ধর্ম প্রতিমন্ত্রী

Next Post
ধর্ম প্রতিমন্ত্রী সৌদিতে হাজীদের তাবু পরিদর্শন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদিতে বাংলাদেশি হাজীদের তাবু পরিদর্শন করলেন ধর্ম প্রতিমন্ত্রী

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

তুলনায় বিশ্বাস করিনা, এটা মূর্খতা: নিশো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT