চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশু আয়েশা মনি হত্যার আসামি নাহিদের আমৃত্যু কারাদণ্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:39 অপরাহ্ন 22, জুন 2023
in - সেমি লিড, আদালত
A A
নিহত শিশু আয়েশা মনি হত্যার আসামি নাহিদের আদালত চলাকালে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর গেন্ডারিয়ায় দুই বছর বয়সী এক শিশু আয়েশা মনিকে তিনতলার বারান্দা থেকে ফেলে হত্যা মামলায় একমাত্র আসামি জান্নাতুল ওয়াইশ ওরফে নাহিদকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ২২ জুন ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। আমৃত্যু কারাদণ্ডেরর পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রায় ঘোষণার আগে কারাগারে থাকা আসামি নাহিদকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।

সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ সালাহ্উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী শিশুটির বাবা মো. ইদ্রিস। তিনি বলেন, আমার ছোট মেয়েটাকে তিনতলা থেকে ফেলে হত্যা করেছে। তার সাজা হয়েছে আমৃত্যু কারাদণ্ড। আমরা তার ফাঁসি চাই। এ রায় আমরা মানি না। আমরা উচ্চ আদালতে যাবো। আপিল করব। রায় শুনে কান্নায় ভেঙে পড়েন শিশুটির মা।

গেন্ডারিয়া দীননাথ সেন সড়কে চারতলা বাড়ির পাশে টিনশেড বস্তিতে মা-বাবা ও তিন বোনের সঙ্গে থাকত আয়েশা। ২০১৯ সালের ৫ জানুয়ারি বিকেলে বাসায় গ্যাস না থাকায় আয়েশার মা পাশের বাসায় রান্না করতে যান। তখন আয়েশা রুমেই ছিল। পরে আয়েশার মা রুমে ফিরে আয়েশাকে দেখতে পাননি। সন্ধ্যার পর আশপাশের মানুষের চেঁচামেচি শুনে তিনি ছুটে যান বাসার পাশের গলিতে। সেখানে গিয়ে দেখেন, ময়লার ট্রলির পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তার মেয়ে। দ্রুত আয়েশাকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয় আয়েশাকে। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশু আয়েশা মনি হত্যার প্রতিবাদে পরিবারের শোকপ্রকাশ ও স্মরণ. Channel i News - চ্যানেল আই নিউজ ৭ জানুয়ারি শিশুটির বাবা মো. ইদ্রিস বাদী হয়ে গেন্ডারিয়া থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, নাহিদ শিশুটিকে ধর্ষণের পর তিনতলা থেকে নিচে ফেলে হত্যা করেছে।

মামলা দায়েরের পর নাহিদকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে নাহিদ কারাগারেই আছে। অন্যদিকে নাহিদের মেয়ে ফাতিহা খান বুশরাও বাবার বিরুদ্ধে আদালতে জবানবন্দি দেয়।

মামলাটি তদন্ত করে ২০১৯ সালের ১১ অক্টোবর পিবিআই’র উপ-পরিদর্শক সাদেকুর রহমান নাহিদকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে বলা হয়, ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে দুই বছরের শিশু আয়েশাকে পরিকল্পিতভাবে তিনতলার বারান্দা থেকে ফেলে হত্যা করে নাহিদ।

২০২১ সালের ২৭ জানুয়ারি আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত ২৩ সাক্ষীর মধ্যে ১৮ জনের সাক্ষ্য গ্রহণ করেন। আসামির পক্ষে ছয়জন সাফাই সাক্ষ্য দেন।

Tags: আমৃত্যু কারাদণ্ডশিশু আয়েশা মনি হত্যা
Previous Post

অনিশ্চিত বাংলাদেশ-ভারত সিরিজের টিভি সম্প্রচার

Next Post

ঝোপ বুঝে কোপ, নিন্দিত নেটফ্লিক্স

Next Post
নির্মল পানির নিচে ডাইভিং ও সাবমেরিনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঝোপ বুঝে কোপ, নিন্দিত নেটফ্লিক্স

আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি, নীল ও সাদা রঙের স্ট্রাইপ ডিজাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনার কোপা আমেরিকা জার্সির ছবি ফাঁস!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT