চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ডিবি ও সিটিটিসি ডিএমপি কমিশনারের শক্ত দুটি হাত’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:48 অপরাহ্ন 21, জুন 2023
in - সেমি লিড, অপরাধ
A A
ডিবি ও সিটিটিসি ডিএমপি কমিশনারের শক্ত হাতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, পুলিশের কোন ইউনিট যেটা করতে পারে না, সেটা ডিএমপির ডিবি ও সিটিটিসি করে মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। ডিবি ও সিটিটিসি ডিএমপি কমিশনারের শক্ত দুটি হাত।

বুধবার ২১ জুন সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) কম্পাউন্ডে আয়োজিত ডিবি-সিটিটিসির গ্র্যান্ড রোলকলে এ কথা বলেন ডিএমপি কমিশনার।

তিনি বলেন, ঢাকা মহানগরের কোনো নাগরিক সমস্যায় পড়লে সেটা ডিবি পুলিশকে দিয়ে তদন্ত করাতে চায়। কারণ তারা জানে, যেকোন চাঞ্চল্যকর ঘটনা, খুন বা অন্য কোনো ঘটনা ঘটলে অত্যন্ত দক্ষতার সঙ্গে সেই ঘটনার রহস্য উদ্ঘাটন করে আসামি দেশে থাক বা বিদেশ যেকোনো জায়গা থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে।

তিনি আরো বলেন, সারাদেশে যখন জঙ্গি হামলার একটা ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছিল তখন ডিএমপির সিটিটিসি শুধু ঢাকা মহানগর নয়, সারা দেশে যেখানেই জঙ্গির খবর পেয়েছে সেখানেই ছুটে গেছে। তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে বিশ্ববাসীর প্রশংসা কুড়িয়েছে। এখনো যুক্তরাষ্ট্র, জার্মান বা ফ্রান্সের মতো উন্নত দেশগুলোতে শপিংমল বা স্কুল-কলেজে জঙ্গি হামলা হয় কিন্তু বাংলাদেশ পুলিশ এগুলো নিয়ন্ত্রণে রেখেছে।

ডিবি ও সিটিটিসি কর্মকর্তাদের একত্রে প্রেস ব্রিফিং. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিবি আর সিটিটিসি ডিএমপি কমিশনারের দুটি শক্ত হাত উল্লেখ করে তিনি বলেন: গত ১০-১২ বছর বাংলাদেশ শান্তিপূর্ণ অবস্থায় আছে, বড় ধরনের কোনো সংকট হয়নি। সামনে অনেক বড় সংকট আসতে পারে। সেগুলো মোকাবিলা করতে ইউনিফর্মধারী পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

তিনি বলেন: দেশের স্বাধীনতার জন্য রাজারবাগের পবিত্র মাটি থেকে প্রথম বুলেট নিক্ষেপ করেছিল বাংলাদেশ পুলিশ। এদেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ কখনো মাথাচাড়া দিয়ে উঠতে দেয়নি। ভবিষ্যতেও পুলিশ বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করার জন্য যেকোন অপশক্তিকে অতীতের মতোই কঠোর হস্তে দমন করবে।

ডিবি ও সিটিটিসি কর্মকর্তাদের উপস্থিতিতে পুলিশি নিরাপত্তা ও সমন্বয় প্রদর্শনী. Channel i News - চ্যানেল আই নিউজ

তবে আইনের বাইরে গিয়ে কোনো কাজ করা যাবে না, পুলিশ সদস্যদের বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন ডিএমপি কমিশনার।

এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, ডিবি-সিটির যুগ্ম পুলিশ কমিশনাররা, উপ-পুলিশ কমিশনারসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Tags: ডিএমপি কমিশনারডিবিসিটিটিসি
Previous Post

নিষিদ্ধ সংগঠনের প্রচারণায় প্রতি মাসে মাহবুবের নেতৃত্বে গোপন বৈঠক

Next Post

বাবার সাথে শিশু জিমের এমন ছবি আর দেখা যাবে না

Next Post
বাবা ও শিশু জিমের সময়ের ছবি, বাবা শিশুকে আলিঙ্গন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবার সাথে শিশু জিমের এমন ছবি আর দেখা যাবে না

শাকিরা, পিকে ও জর্জ রুশো ছবি, নতুন প্রেমে মজেছেন শাকিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন প্রেমে মজেছেন শাকিরা, বসে নেই পিকে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT