চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই চিকিৎসকের দাবি, ওয়ার্নের মৃত্যু ‘করোনার টিকা’ নেয়ার কারণে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:43 অপরাহ্ন 21, জুন 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
একজন পুরুষ ক্রিকেটার মাঠে হাসছেন, ব্যাকগ্রাউন্ডে দর্শকরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

গতবছরের মার্চে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্ন। এক বছরেরও বেশি সময় কেটে গেছে সেই শোকের। এতদিনে নতুন খবর এলো তার মৃত্যু সংক্রান্ত বিষয়ে। করোনার টিকা নেয়ার কারণে মৃত্যু হয়েছে অজি স্পিনারের, এমন দাবি করেছেন দুই হৃদরোগ বিশেষজ্ঞ।

ইংল্যান্ডে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক অসীম মালহোত্রা ও অস্ট্রেলিয়ান চিকিৎসক ক্রিস নিল যৌথভাবে তথ্যটি সামনে এনেছেন। তাদের দাবি, ওয়ার্ন হৃদরোগে মারা গিয়েছেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে মৃত্যুর নয় মাস আগে ‘কোভিড এমআরএনএ’ নামে করোনার টিকা নিয়েছিলেন তিনি। ভ্যাকসিনটি হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। এমনকি যাদের হৃদরোগের সামান্য লক্ষণও থাকে।

ডা. মালহোত্রা বলেছেন, ‘একজন সাবেক ক্রীড়াবিদের মাত্র ৫২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হওয়াটা অস্বাভাবিক। যদিও আমরা জেনেছি, মৃত্যুর আগে ওয়ার্ন খুব একটা সুশৃঙ্খল জীবনযাপন করতেন না। তার ওজন বেশি ছিল এবং ধূমপায়ী ছিলেন। সম্ভবত তার ধমনীতে আগে থেকেই কোনো সমস্যা ছিল, যেটা ধরা পড়েনি। তবে ফাইজারের দুটি ‘কোভিড এমআরএনএ’ টিকা নেয়ার পর তার সমস্যা আরও বেড়ে যায়। এ ধরনের রোগী আগেও দেখেছি। আমার বাবাও একই সমস্যায় মারা যান।’

অস্ট্রেলিয়ান মেডিকেল প্রফেশনালস সোসাইটির (এএমপিএস) সভাপতি ক্রিস নিল বলেছেন, ‘কিছু কোভিড টিকা হৃদরোগের সমস্যা আরও বাড়িয়ে দেয়। কোভিড টিকা নেয়ার পর হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা দেখা গেছে অন্তত ২০ শতাংশের ক্ষেত্রে। অবিলম্বে এই বিশেষ টিকাটি বন্ধ করা প্রয়োজন। আমরা শিগগিরই ঘটনাগুলোর ফার্মাকোভিজিল্যান্স রিপোর্ট সমূহের একটি সিরিজ প্রকাশ করব।’

ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার দিমিত্রি মাসকারেনহাস খবরটি শুনে হতাশা প্রকাশ করেছেন। বলেছেন, ‘শেন আমার ভালো বন্ধু ছিল। আমি মর্মাহত এবং দুঃখিত এটা জেনে যে, তার মৃত্যু আটকানো যেত। সে যদি কোভিড টিকা না নিতো, তাহলে আজও বেঁচে থাকতে পারত। আমি চাই না, শেনের মতো অন্যরা ক্ষতিগ্রস্ত হোক। অস্ট্রেলিয়া এবং বিশ্বজুড়ে এই টিকা বাতিল করার জন্য ডাক্তাররা ডাক দিয়েছেন, আমি তা সমর্থন করছি।’

যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির এমপি অ্যান্ড্রু ব্রিজেনও টিকা বাতিল করার আহ্বানে সমর্থন করেছেন শেন ওয়ার্নের মৃত্যুর এমন কারণ জানতে পেরে। বলেছেন, ‘শেন ওয়ার্নের এত অল্পবয়সে মৃত্যুর কারণ সম্পর্কে অনেক মানুষ উদ্বেগ প্রকাশ করেছেন। তবে হৃদরোগ বিশেষজ্ঞদের এই গবেষণা কোভিড টিকার সম্পৃক্ত নতুন তথ্যটি সামনে এনেছে। মনে করি, টিকা সংক্রান্ত বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এখনই ব্যবস্থা নিতে হবে।’

Tags: কোভিডফাইজারভ্যাকসিনলিড স্পোর্টসশেন ওয়ার্ন
Previous Post

ফেসবুক জুড়ে শাকিব বন্দনা

Next Post

মুক্তিযুদ্ধ সংগঠক ও মানবাধিকারকর্মী কায়সার জামানের প্রয়াণ

Next Post
প্রয়াণকালে কায়সার জামান, মুক্তিযুদ্ধ সংগঠক ও মানবাধিকারকর্মী. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তিযুদ্ধ সংগঠক ও মানবাধিকারকর্মী কায়সার জামানের প্রয়াণ

ডিআইজি মিজানের সঙ্গে পুলিশ সদস্যরা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বরখাস্ত ডিআইজি মিজানের ১৪ বছরের কারাদণ্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT