চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোদির সাথে বৈঠক শেষে টুইটার নিয়ে ইলন মাস্ক যা জানালেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:57 পূর্বাহ্ন 21, জুন 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ, তথ্যপ্রযুক্তি
A A
ইলন মাস্কের সঙ্গে বৈঠকরত ব্যক্তি, পেশাদার পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের সাথে টুইটারের বিরোধিতার পর যুক্তরাষ্ট্রে তিনদিনের রাষ্ট্রীয় সফরের শুরুতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দেখা করেছেন টুইটার প্রধান ইলন মাস্ক। তবে বিরোধ চলাকালীন সময়ের অনেক পরে প্রতিষ্ঠানটি কিনে নিয়ে প্রধানের দায়িত্বে আসেন ইলন মাস্ক। সম্প্রতি মোদির সাথে বৈঠকের পর সাংবাদিকদের নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, সাবেক টুইটার প্রধান জ্যাক ডরসির ভারতের বিরুদ্ধে করা সাম্প্রতিক অভিযোগ এবং ভারতের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের নানাদিক নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানিয়েছেন টেক জায়ান্ট প্রতিষ্ঠান টুইটারের বর্তমান প্রধান ইলন মাস্ক।

২০২১ সালের প্রথম দিকে ভারতে কৃষক দাঙ্গা শুরু হয়। তখন টুইটার ব্যবহার করে এই সহিংসতাকে বাড়িয়ে তোলা হচ্ছে বলে অভিযোগ করে ভারত সরকার। এই অভিযোগের ভিত্তিতে প্রায় বারশো অ্যাকাউন্ট বন্ধ করার অনুরোধ জানিয়ে টুইটারকে চিঠি পাঠায় ভারত সরকার।

এছাড়াও ভারত থেকে টুইটারকে পুরোপুরি ভাবে বন্ধ করে দেয়ার হুমকিও দেয়া হয় এবং ভারতে বসবাসরত স্থানীয় টুইটার কর্মীদের বাড়িতে অভিযান চালানোর হুমকি দেয়া হয় বলে সম্প্রতি ভারত সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন তৎকালীন টুইটার প্রধান জ্যাক ডরসি।

ভারতের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে টুইটার প্রধান ইলন মাস্ককে জ্যাক ডরসির এই অভিযোগ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, তার মালিকানাধীন টুইটারের স্থানীয় সরকারকে অনুসরণ করা ছাড়া কোনও বিকল্প নেই। অন্যথায় এটি বন্ধ হয়ে যাবে। তিনি বলেন, বিভিন্ন ধরণের সরকারের জন্য বিভিন্ন নিয়ম রয়েছে, আমরা আইনের অধীনে যতটা সম্ভব স্বাধীন বক্তব্য প্রদানের জন্য যথাসাধ্য চেষ্টা করব।

টেসলা ভারতের বাজারে প্রবেশ করবে কিনা জানতে চাইলে মাস্ক জানান, তিনি আগামী বছর ভারত যাওয়ার পরিকল্পনা করছেন। তিনি বলেন, আমরা কোনও ঘোষণা করতে চাই না তবে আমি মনে করি এটি ভারতের সাথে আমাদের সম্পর্কের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য বিনিয়োগ হতে পারে। তিনি বলেন, আমি ভারতের প্রধানমন্ত্রীকে তার সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে চাই এবং আশা করি আমরা দূরবর্তী ভবিষ্যতে বিশেষ কিছু ঘোষণা করতে পারব।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রে টেসলার সিইও ইলন মাস্কসহ বিভিন্ন স্তরের বিশিষ্ট মার্কিন ব্যক্তিত্বদের সাথে দেখা করেছেন। তিনি জোর দিয়ে বলেন, অন্য যে কোনও বড় দেশের চেয়ে ভারতের প্রতিশ্রুতি বেশি এবং তিনি এর ভবিষ্যত সম্পর্কে আত্মবিশ্বাসী।

 

Tags: ইলন মাস্কটুইটারটেসলানরেন্দ্র মোদি
Previous Post

রাজশাহী ও সিলেটে ভোটগ্রহণের সর্বশেষ পরিস্থিতি

Next Post

আধুনিক কৃষি প্রযুক্তিতে গাইবান্ধার চরাঞ্চলেও ফসল উৎপাদন বেড়েছে

Next Post
গাইবান্ধার চরাঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তিতে ফসলের উৎপাদন বৃদ্ধি. Channel i News - চ্যানেল আই নিউজ

আধুনিক কৃষি প্রযুক্তিতে গাইবান্ধার চরাঞ্চলেও ফসল উৎপাদন বেড়েছে

কিশোরগঞ্জের পুকুরে দূষণ ও ময়লার স্তর, পরিবেশের অবনতি. Channel i News - চ্যানেল আই নিউজ

আবর্জনা ও ময়লায় ভরাটের পথে কিশোরগঞ্জ শহরের সব পুকুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT