চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঁচ মাস ধরে নিখোঁজ অভিনেতা, এখনও চলছে খোঁজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:31 অপরাহ্ন 20, জুন 2023
in বিনোদন
A A
নিখোঁজ অভিনেতার ছবি, তার চোখে উদ্বেগ প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচ মাস আগে নিখোঁজ হয়েছিলেন ব্রিটিশ চলচ্চিত্র অভিনেতা জুলিয়ান স্যান্ডস। ‘এ রুম উইথ এ ভিউ’ এবং ‘ওয়ারলক’-এর মতো একাধিক ব্লকবাস্টার চলচ্চিত্রের জন্য বিখ্যাত এই অভিনেতা দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি পাহাড় থেকে নিখোঁজ হয়েছেন। এখনও চলছে অভিনেতার খোঁজ, সোমবার এমনটাই জানিয়েছে কর্তৃপক্ষ।

সান বার্নার্ডিনো কান্ট্রি শেরিফ-এর ডিপার্টমেন্ট সোমবার অভিনেতাকে খোঁজার অভিযানের বিষয়ে তথ্য জানিয়েছে। এক সংবাদ বিবৃতিতে বলা হয়েছে, ‘দুর্ভাগ্যবশত এখনও খুঁজে পাওয়া যায়নি স্যান্ডসকে।’

তারা জানায়, ৮০ বারের উপরে অভিযান চালানো হয়েছে স্বেচ্ছাসেবী, কর্মকর্তা ও কর্মচারী নিয়ে। ৫০০ ঘণ্টার বেশি সময় ধরে খোঁজা হয়েছে। এই কাজে নিয়োজিত ছিল দুটি হেলিকপ্টার এবং ড্রোন।

বিবৃতিতে বলা হয়, ‘কিছু কিছু স্থান অনেক উঁচু, একাধিক এলাকায় খাড়া পাহাড় এবং গিরিখাত রয়েছে, যেখানে এখনও ১০ ফুটের বেশি বরফ এবং তুষার রয়েছে।’

কর্তৃপক্ষ জানিয়েছে, স্যান্ডসকে খোজার অভিযান এখনই শেষ করা হবে না। তবে পরিসর সীমিত করা হবে।

৬৫ বছর বয়সী অভিনেতা সান গ্যাব্রিয়েল পর্বতমালার বাল্ডি বোল এলাকায় হাইকিং করতে যেয়ে নিখোঁজ হন। তীব্র শীতল আবহাওয়া, ক্যালিফোর্নিয়া জুড়ে মুষলধারে বৃষ্টি এবং ভারী তুষারপাতের কারণে বাল্ডি স্কি এলাকাটি সেই সময়ে বিপজ্জনক হয়ে উঠেছিল। অভিনেতার নিখোঁজ হওয়ার খবর ১৩ জানুয়ারি প্রথম জানতে পারেন তার স্ত্রী।

ইংল্যান্ডে জন্মগ্রহণকারী, স্যান্ডস ১৯৮৫ সালের চলচ্চিত্র ‘এ রুম উইথ এ ভিউ’-এর সাফল্যের পর প্রথম সারির অভিনেতা হিসেবে পরিচিতি পান। এছাড়াও তিনি ১৯৮৯ সালের থ্রিলার ‘ওয়ারলক’ এবং এর সিকুয়েল ‘ওয়ারলক: দ্য আর্মাগেডন’-এ দুর্দান্ত অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন। তার অভিনীত, অন্যান্য ফিল্মগুলির মধ্যে রয়েছে ‘দ্য কিলিং ফিল্ডস,’ ‘অ্যারাকনোফোবিয়া’ এবং ‘লিভিং লাস ভেগাস’।

সূত্র: হলিউড রিপোর্টার

Tags: জুলিয়ান স্যান্ডসলিড বিনোদন
Previous Post

আমার নাম ব্যবহার করে অনিয়ম করা হয়েছে: ডা. সংযুক্তা

Next Post

‘গোয়িং হোম’ নিয়ে যে অনুরোধ করলেন নিপুন

Next Post
চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে বক্তারা বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘গোয়িং হোম’ নিয়ে যে অনুরোধ করলেন নিপুন

কুড়িগ্রামে বন্যার পানিতে ডুবে থাকা গ্রাম ও পরিবার. Channel i News - চ্যানেল আই নিউজ

কুড়িগ্রামে পানিবন্দি কয়েক হাজার পরিবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT