চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একবছর অপেক্ষা করেই আনচেলত্তিকে কোচ করার কাছাকাছি ব্রাজিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:20 অপরাহ্ন 20, জুন 2023
in ফুটবল, স্পোর্টস
A A
আনচেলত্তি ব্রাজিলের নতুন কোচ হিসেবে নির্বাচিত হতে পারেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কোচ কার্লো আনচেলত্তির সাথে রিয়াল মাদ্রিদের চুক্তি শেষ হচ্ছে আগামী মৌসুমের মাঝামাঝিতে। তারপরই ব্রাজিলের কোচ হিসেবে নিয়োগ পেতে চলেছেন ইতালিয়ান এ কোচ। জুনের শেষে আসতে পারে তার নিয়োগের ঘোষণা।

ব্রাজিলের টিভি ধারাভাষ্যকার লুইস রবের্তো জানাচ্ছেন, ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি এডনাল্ডো রদ্রিগেজ মাসের শেষে আনচেলত্তির নাম ঘোষণা করবেন। ২০২৪ সালের জানুয়ারি অথবা জুন মাসে রিয়ালের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর দায়িত্ব নেবেন ৬৪ বর্ষী কোচ। গায়ানার বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচের ধারাভাষ্যের সময় এসব কথা বলেন রবের্তো।

লস ব্লাঙ্কোসদের কোচ বিভিন্ন সময়ে জানিয়েছেন চুক্তি শেষ না হওয়া পর্যন্ত স্পেনেই দায়িত্ব পালন করতে চান। ২০২৪ সালের জুন পর্যন্ত আনচেলত্তির জন্য অপেক্ষা করতে হলে ব্রাজিলকে আরও আটটি ম্যাচ অন্তর্বর্তীকালীন কোচের অধীনে খেলতে হবে।

এরমধ্যে ২০২৬ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো বিশ্বকাপের বাছাইপর্বের ছয়টি ম্যাচও রয়েছে। বাকি দুটি ম্যাচ ফিফার সূচি অনুযায়ী ২০২৪ সালের মার্চে খেলতে হবে। বলিভিয়া, ভেনেজুয়েলা এবং আর্জেন্টিনার বিপক্ষে ঘরের মাঠে তিনটি এবং অ্যাওয়ে ম্যাচে পেরু, উরুগুয়ে এবং কলম্বিয়ার বিপক্ষে খেলবে দলটি।

গত সপ্তাহে দুই স্ট্রাইকার রিচার্লিসন ও রদ্রিগোকে কোচের বিষয়ে প্রশ্ন করা হলে উত্তর দিয়েছিলেন, আমরা যত তাড়াতাড়ি সম্ভব প্রস্তুতি শুরু করতে চাই। আমরা জানি বিশ্বকাপ কতটা কঠিন, সেজন্য শুরু থেকেই কাজের বৈশিষ্ট্য অনুযায়ী একজন কোচের সঙ্গে কাজ করাটা খুবই গুরুত্বপূর্ণ। এবার অপেক্ষার পালা, দেখি প্রেসিডেন্ট কী সিদ্ধান্ত নেন।

Tags: আনচেলত্তিইতালিব্রাজিলরিয়াললিড স্পোর্টসসিবিএফস্পেন
Previous Post

পাল্টাপাল্টি দোষারোপে গণঅধিকার থেকে রেজা কিবরিয়াকে অব্যাহতি

Next Post

নিজেকেই ব্যালন ডি’অরের যোগ্য দাবি এমবাপের

Next Post
এমবাপের ব্যালন ডি'অর জেতার সম্ভাবনা নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজেকেই ব্যালন ডি’অরের যোগ্য দাবি এমবাপের

নরেন্দ্র মোদি ও জো বাইডেনের বৈঠকের ছবি, আলোচনায় গুরুত্বপূর্ণ বিষয়. Channel i News - চ্যানেল আই নিউজ

বাইডেনের সাথে নরেন্দ্র মোদির বৈঠকে কী আলোচনা হতে পারে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT