চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্লোবাল টিচিং ফেলোশিপ প্রোগ্রামে যোগ দিবে ব্র্যাক ইউনিভার্সিটি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:17 অপরাহ্ন 19, জুন 2023
in শিক্ষা
A A
বিশ্বব্যাপী বিভিন্ন দেশের প্রতিনিধিরা গ্লোবাল টিচিং ফেলোশিপের অনুষ্ঠানে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওপেন সোসাইটি ইউনিভার্সিটি নেটওয়ার্কের গ্লোবাল টিচিং ফেলোশিপ প্রোগ্রামে যোগদান করতে সম্প্রতি সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটির সাথে চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ইউনিভার্সিটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় শিক্ষাপ্রতিষ্ঠানটি।

তারা বলেন, এই সহযোগিতা চুক্তি ব্র্যাক ইউনিভার্সিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্জন, যা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়সমূহের নেটওয়ার্কের সাথে ব্র্যাক ইউনিভার্সিটির সম্পর্ককে আরো জোরদার করবে।

ব্র্যাক ইউনিভার্সিটির প্রো ভাইস-চ্যান্সেলর, ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ এবং সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটির এক্সটারনাল রিলেশন্সের প্রো-রেক্টর কারস্টেন স্নেইডার নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে এই চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তি স্বাক্ষরকালে ব্র্যাক ইউনিভার্সিটির পক্ষে আরও উপস্থিত ছিলেন স্কুল অফ জেনারেল এডুকেশন এর ডিন প্রফেসর সামিয়া হক, বিএসআরএম স্কুল অফ ইঞ্জিনিয়ারিং-এর ডিন প্রফেসর আরশাদ মাহমুদ চৌধুরী, রেজিস্ট্রার ড. ডেভিড ড্যাউল্যান্ড এবং ইন্টারন্যাশনাল অফিস-এর হেড ইসমত শিরিন।

২০২০ সালে দক্ষিণ এশিয়ার একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ওপেন সোসাইটি ইউনিভার্সিটি নেটওয়ার্কে যোগদান করে ব্র্যাক ইউনিভার্সিটি। ওপেন সোসাইটি ইউনিভার্সিটি নেটওয়ার্ক হল- বিশ্বজুড়ে শিক্ষাকে সমন্বিত করতে ওপেন সোসাইটি ফাউন্ডেশন দ্বারা একত্রিত হওয়া বৈশ্বিক শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের একটি জোট।

সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটির সাথে এই চুক্তির মাধ্যমে ওপেন সোসাইটি ইউনিভার্সিটি নেটওয়ার্কের গ্লোবাল টিচিং ফেলোশিপ গ্রোগ্রামের সদস্যভুক্ত হলো ব্র্যাক ইউনিভার্সিটি। এই প্রোগ্রামের অংশ হিসেবে ব্র্যাক ইউনিভার্সিটি ২০২৩ এর আগস্টে শুরু হতে যাওয়া ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথমবারের মতো টিচিং ফেলো পেতে যাচ্ছে। এই ফেলোশিপের অর্থায়ন করবে ওপেন সোসাইটি ইউনিভার্সিটি নেটওয়ার্ক, যা বিশ্বব্যাপী শিক্ষার উৎকর্ষতা সাধন এবং উদ্ভাবনকে সহায়তা করতে সংগঠনটির প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে।

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল টিচিং ফেলোশিপ প্রোগ্রামের প্রথম টিচিং ফেলো হিসেবে যোগ দিচ্ছেন অস্কার পোলানস্কি। তিনি ইউরোপিয়ান ইউনিভার্সিটি ইনস্টিটিউটের ডক্টরাল শিক্ষার্থী এবং ওপেন সোসাইটি ইউনিভার্সিটি নেটওয়ার্কের সদস্য। তিনি ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অফ ল’এ লিগাল থিউরি এবং রিসার্চ মেথডোলজি নামে দুটি কোর্স পড়াবেন।

আনুষ্ঠানিক এই সফরে ব্র্যাক ইউনিভার্সিটি এবং সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটির উর্ধ্বতন নেতৃবন্দ শিক্ষা পদ্ধতি, শিক্ষাবিদ্যার উন্নয়ন ও টিচিং এবং লার্নিং সেন্টার প্রতিষ্ঠায় দীর্ঘমেয়াদী সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। উদ্ভাবনী শিক্ষাচর্চা এবং আগামী নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে এই আলোচনা উভয় প্রতিষ্ঠানের অঙ্গীকারকেই প্রতিফলিত করে।

ব্র্যাক ইউনিভার্সিটির প্রো ভাইস-চ্যান্সেলর এবং ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ বলেন, ‘সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটির সাথে পার্টনারশিপ এবং ওপেন সোসাইটি ইউনিভার্সিটি নেটওয়ার্কের গ্লোবাল টিচিং ফেলোশিপ প্রোগ্রামে অংশ নিতে পারছি বলে আমরা অত্যন্ত আনন্দিত।’

তিনি আরো বলেন, ‘এই সহযোগিতা বিশ্বমানের শিক্ষাপ্রদান এবং আন্তর্জাতিক শিক্ষা বিনিময়ের ক্ষেত্রে আমাদের চলমান প্রচেষ্টার ফসল। এই যাত্রায় একসাথে চলতে আমরা অত্যন্ত উদগ্রীব।’

Tags: ব্র‌্যাক ইউনিভার্সিটি
Previous Post

আন্দোলনের জন্য তরুণদের প্রস্তুতি নিতে বলেছেন মির্জা ফখরুল

Next Post

‘প্রিয়তমা’ ছাড়া সব ছবির সঙ্গে ফাইট করতে পারবে ‘ক্যাসিনো’: নিরব

Next Post
নিরব ও তার সহশিল্পীরা 'ক্যাসিনো' সিনেমার পোস্টারে।. Channel i News - চ্যানেল আই নিউজ

'প্রিয়তমা' ছাড়া সব ছবির সঙ্গে ফাইট করতে পারবে 'ক্যাসিনো': নিরব

বৈঠকে বিএনপি নেতারা ও সরকারি কর্মকর্তাদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

শান্তিরক্ষী বাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি অপপ্রচার চালাচ্ছে: ওবায়দুল কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT