চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভূমধ্যসাগরে নৌকাডুবে ৩০০ পাকিস্তানি নিহত, রাষ্ট্রীয় শোক পাকিস্তানে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:42 পূর্বাহ্ন 19, জুন 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
শরণার্থীদের জন্য আশ্রয় কেন্দ্রে অনেক মানুষ শুয়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভূমধ্যসাগরে গ্রিসের উপকূলে গত বুধবার ডুবে যায় একটি অভিবাসী ট্রলার। ট্রলারডুবির এই ঘটনায় ৩০০ জনেরও বেশি পাকিস্তানি নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। এই ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক পালন করছে দেশটি। 

আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন জানিয়েছে, পাকিস্তানের সিনেটের চেয়ারম্যান মুহাম্মদ সাদিক সানজরানি এক বিবৃতিতে নিহত পাকিস্তানি নাগরিকদের সংখ্যা প্রকাশ করেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই নৌকাডুবিতে নিহতদের উদ্দেশ্যে আজ (১৯ জুন) সোমবার জাতীয় শোক দিবস ঘোষণা করেছেন।

জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) জানায়, গত সপ্তাহে ডুবে যাওয়ার সময় নৌকাটিতে প্রায় ৭৫০ জন পুরুষ, মহিলা এবং শিশু ছিল। দুর্ঘটনায় পাকিস্তানের ১২ জন নাগরিক জীবিত ছিল বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রনালয়। পাকিস্তান তাদের নিহত নাগরিকদের সংখ্যা প্রকাশ করলেও তাদের মৃতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করতে পারেনি গ্রিস।

গতকাল রোববার একটি টুইট বার্তায় অবৈধ অভিবাসন ঠেকাতে এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি বলেন, আমি জাতিকে আশ্বস্ত করছি যারা তাদের দায়িত্বে অবহেলা করবে তাদের বিচার করা হবে। তদন্ত প্রকাশের পর নতুন করে দায়িত্ব ঠিক করা হবে।

কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে পাকিস্তান। উন্নত ভবিষ্যতের সন্ধানে বিপজ্জনক পথ পাড়ি দিয়ে ইউরোপে যাত্রা করা পাকিস্তানিদের সংখ্যা এই সংকটের ভয়াবহতাকেই নির্দেশ করে।

 

 

Tags: অবৈধ অভিবাসননৌকাডুবিপাকিস্তানের প্রধানমন্ত্রীশেহবাজ শরীফ
Previous Post

তীব্র গরমে কয়েক দিনে ভারতের দুই রাজ্যে ৯৬ জনের মৃত্যু

Next Post

গভীর রাতে নির্বাচন কর্মকর্তার বাড়ি থেকে আওয়ামী লীগ নেতা আটক

Next Post
আটক ব্যক্তির সঙ্গে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী. Channel i News - চ্যানেল আই নিউজ

গভীর রাতে নির্বাচন কর্মকর্তার বাড়ি থেকে আওয়ামী লীগ নেতা আটক

অজয় জাদেজা বিগ বস-এ অংশগ্রহণের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটের পর এবার সালমানের 'বিগ বস'-এ অজয় জাদেজা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT