চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ব্লিঙ্কেনের বৈঠকে ৩ জরুরি বিষয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:04 পূর্বাহ্ন 19, জুন 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
বাংলাদেশ ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, দুই দেশের পতাকা পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে দু’দিনের সফরে বেইজিংয়ে গিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ৫ বছরে প্রথমবারের মতো চীনে গেলেন কোনো মার্কিন শীর্ষ কূটনীতিক। আজ চীনা পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং এর সাথে আলোচনায় বসেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এই আলোচনায় মূলত উঠে এসেছে ৩টি বিষয়। 

বিবিসি জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন চীন সফরের দ্বিতীয় দিনে আজ তিনি আজ চীনা পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং এর সাথে একটি বৈঠকে যোগদান করেছেন। এখন পর্যন্ত জানা তথ্য অনুযায়ী এই বৈঠকে উঠে এসেছে দুই দেশের সম্পর্কের বিভিন্ন বিষয়।

প্রথমত, এই বৈঠকে সবচেয়ে গুরুত্ব পাচ্ছে দুই দেশের মধ্যে সকল প্রকার কূটনৈতিক যোগাযোগ পুনঃস্থাপনের বিষয়টি। বিগত কয়েক বছরে যুক্তরাষ্ট্র এবং চীনের কূটনৈতিক সম্পর্কের চরম অবনতি ঘটেছে। বিশেষ করে ইউক্রেন রাশিয়া ইস্যুকে কেন্দ্র করে। তবে এই আলোচনার মাধ্যমে দুই দেশের সম্পর্কের উন্নতি ঘটানোর সম্ভাবনা খুবই কম।

দ্বিতীয়ত, দুই দেশের মধ্যে চলমান সংঘাত পরিহারের বিষয়টিও প্রাধান্য আজকের আলোচনায়। এবছর যুক্তরাষ্ট্রে পাঠানো চীনের বেলুনকাণ্ডের পর থেকে কয়েকটি প্রতিবেদনে বলা হয় রাশিয়ায় অস্ত্র পাঠানোর কথা ভাবছে চীন। অন্যদিকে বিভিন্ন অস্ত্র দিয়ে ইউক্রেনকে সাহায্য করছে যুক্তরাষ্ট্র। যা দুই দেশের অন্তর্দ্বন্দ্বের একটি বড় কারণ।

তৃতীয়ত, যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যকার বাণিজ্যিক সম্পর্কের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে এই বৈঠকে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের পণ্য যুক্তরাষ্ট্রে আমদানির ওপর শুল্ক আরোপ করেছিলেন। এ ইস্যুটি নিয়ে দ্বন্দ্বের অবসান ঘটাতে চাচ্ছে দুটি দেশই।

তবে  চীনা কর্মকর্তারা ব্লিংকেনের এই সফরে তুষ্ট নয়, মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক সংশোধনের চেষ্টায় আন্তরিক কিনা এমন প্রশ্নই তুলেছেন তারা। ধারণা করা হচ্ছে এই সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন আজ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করতে পারেন। তবে বিষয়টি নিশ্চিত নয়।

Tags: অ্যান্টনি ব্লিংকেনকিন গ্যাংচীনচীনা পররাষ্ট্রমন্ত্রীমার্কিন পররাষ্ট্রমন্ত্রীযুক্তরাষ্ট্র
Previous Post

বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত

Next Post

মার্কিন ও চীনের পররাষ্ট্র মন্ত্রীর বৈঠকে দু’দেশের স্বার্থে গঠনমূলক আলোচনা

Next Post
মার্কিন ও চীনের পররাষ্ট্র মন্ত্রীর বৈঠক, দুই দেশের স্বার্থে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন ও চীনের পররাষ্ট্র মন্ত্রীর বৈঠকে দু’দেশের স্বার্থে গঠনমূলক আলোচনা

বিকেলের সূর্যাস্তের সময় পানির ফোয়ারা দেখছেন দর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কিং ফাহাদ পানির ফোয়ারা: বিশ্বের সবচেয়ে উঁচু ও দর্শনীয় ফোয়ারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT