চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে রেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বাড়ছেই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:37 অপরাহ্ন 22, জানুয়ারি 2017
in আন্তর্জাতিক
A A

ভারতের অন্ধ্র প্রদেশে হীরাখণ্ড এক্সপ্রেস নামের ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৬-এ দাঁড়িয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৫৪ জন।

তবে বার্তা সংস্থা পিটিআই রায়গদা সাব-কালেক্টর মুড়ালিধর সোয়াইনের বরাতে জানিয়েছে, আহতের সংখ্যা ১শ’র কাছাকাছি।

ভুবনেশ্বর থেকে জগদলপুরে যাওয়া ট্রেনটির উদ্ধারকাজ এখনো চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। লাইনচ্যুত ট্রেনটির বিভিন্ন বিধ্বস্ত বগিতে এখনো বহু মানুষ আটকে আছে বলে জানিয়েছেন মুড়ালিধর এবং উদ্ধারকর্মীরা।

উদ্ধারকৃত আহতদেরকে কাছাকাছি জেলা পার্বতীপুরাম এবং রায়গদার দু’টি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পূর্ব উপকূল রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা জে পি মিশ্র জানান, ট্রেনটির সাতটি বগি ও ইঞ্জিন ছাড়াও মালবাহী একটি ভ্যান, দুটি জেনারেল কোচ, দুটি স্লিপার কোচ, একটি এসি থ্রি টায়ার কোচ এবং একটি এসি টু টায়ার কোচ লাইনচ্যুত হয়েছে।

এনডিটিভি জানায়, অন্ধ্র প্রদেশের বিজয়নগরাম জেলার কুনেরু স্টেশনের কাছে ট্রেনটি শনিবার স্থানীয় সময় রাত ১১টার দিকে লাইনচ্যুত হয়ে যায়। ট্রেনটিতে মোট বগি ছিল ২২টি।

ঘটনার পরপরই চারটি ভ্যান উদ্ধারকারী এবং প্রয়োজনীয় সহায়তা সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। এ্রর কিছু সময় পর চিকিৎসকদের একটি দলও সেখানে যান। বিজয়নগরাম ও রায়গদার জেলা প্রশাসন উদ্ধারকাজে সক্রিয়ভাবে অংশ নিয়েছে বলে জানান জে পি মিশ্র।

রেল দুর্ঘটনায় হতাহতদের প্রতি শোক ও তাদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইটবার্তায় রোববার ঘটনাটিকে “দুঃখজনক” বলে মন্তব্য করেন তিনি।

৫টি বাসে করে বাকি যাত্রীদের বিনা ভাড়ায় ব্রহ্মাপুর, পলাশা এবং বিজয়নগরামে পৌঁছে দেয়া হচ্ছে বলে জানিয়েছে ভারতের রেল মন্ত্রণালয়। রেলমন্ত্রী সুরেশ প্রভু ব্যক্তিগতভাবে পরিস্থিতি নজরে রাখছেন বলেও জানানো হয়েছে।

Tags: ট্রেন দুর্ঘটনাভারত-ট্রেন দুর্ঘটনারেল দুর্ঘটনা
Previous Post

ছবিতে ট্রাম্প বিরোধী নারীদের বিশাল মিছিল

Next Post

ক্রিকেটার রুবেল, শাহাদতের পর সানি

Next Post

ক্রিকেটার রুবেল, শাহাদতের পর সানি

গড়াই নদীর জোর কমে যাওয়ায় সমুদ্র থেকে উঠছে লবণাক্ত পানি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT