চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেড় শতাধিক শিক্ষার্থীকে সাংবাদিকতার বুনিয়াদী প্রশিক্ষণ দিলো জবি প্রেসক্লাব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:09 পূর্বাহ্ন 18, জুন 2023
in শিক্ষা
A A
দেড় শতাধিক শিক্ষার্থীকে সাংবাদিকতার প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

রিদুয়ান ইসলাম: জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের আয়োজনে ‘সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৭ জুন বিকেলে জবি কেন্দ্রীয় মিলনায়তনে দিনব্যাপী এই কর্মশালায় প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণ নিয়েছেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ইন্সটিটিউট বাংলাদেশের মহাপরিচালক জাফর ওয়াজেদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আজকে আপনারা প্রশিক্ষণ নিতে এসেছেন, প্রশিক্ষণ নিয়েছেন। আসলে একদিনে প্রশিক্ষণ হয় না, ধারণা হয়। এর ফলে আপনাদের কৌতূহল বাড়বে। আর একজন সাংবাদিকদের কৌতূহল সবার আগে। কৌতূহল না থাকলে বুঝা যাবে না কোনটা নিউজ আর কোনটা নিউজ না। আর এই নিউজের মাধ্যমে সমাজকে পরিবর্তন করা যায়।’

প্রশিক্ষণার্থীদের উৎসাহ দিয়ে তিনি বলেন, ‘আজকের আয়োজনের কতৃপক্ষকে বলবো আপনাদের নাম আমার কাছে দিতে। আপনাদেরকে প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশের পক্ষ থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে গণমাধ্যমের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে অতীতে বঙ্গবন্ধুকে বিপদে ফেলার জন্য অনেক গণমাধ্যম মিথ্যা খবর প্রচার করেছে। এখনও অনেক গণমাধ্যম এই কাজটি করছে। তারা মানুষকে বিভ্রান্ত করে দেশকে পেছনে ফেলতে চায় । গণমাধ্যমকে সজাগ থাকতে হবে। মুক্তিযুদ্ধ, স্বাধীনতা যারা বিশ্বাস করে না তারা এ দেশকে ভালোবাসেনা। গণমাধ্যমকে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখতে হবে। আমি শিক্ষার্থীদের বলবো আপনারাও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সাংবাদিকতা করে যাবেন। যাতে দেশের কল্যাণ হয়।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, দৈনিক আনন্দ বাজারের বার্তা সম্পাদক নিয়ন মতিউল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রসক্লাবের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম সাদেক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক শেখ আবু রাইহান সিদ্দিকী।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি সুবর্ণ আসসাইফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেরাবুল ইসলাম সৌদিপের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও বিডিনিউজ টুয়েন্টিফোরডটকমের স্টাফ রিপোর্টার কাজী মোবারক হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উপদেষ্টা ইমরান আহমেদ, বাংলাদেশ ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক এসএম আকতার হোসাইন প্রমুখ।

Previous Post

ইতিহাস-ঐতিহ্য যাদের কাছে নিরাপদ নয়, তাদের কাছে দেশও নিরাপদ না: তথ্যমন্ত্রী

Next Post

রোনালদো গোল পাননি, শীর্ষেই পর্তুগাল

Next Post
পর্তুগাল ফুটবল দলের খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোনালদো গোল পাননি, শীর্ষেই পর্তুগাল

বাবা ও ছেলে চরিত্রের মধ্যে সংলাপের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবাকে নিয়ে সিনেমা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT