চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাজার অপরাজিত ১২৬, এখনও পিছিয়ে অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:40 অপরাহ্ন 17, জুন 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার ব্যাটিং করে আনন্দিত, মাঠে খেলা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে প্রথমদিনে আক্রমণাত্মক ব্যাটিং করেছিল ইংল্যান্ড। ৩৯৩ রানে ইনিংস ঘোষণার দুঃসাহসী সিদ্ধান্ত নিতেও পিছপা হয়নি বেন স্টোকসের দল। দ্বিতীয় দিনে বল হাতেও ছিল আক্রমণাত্মক। ইংলিশ বোলাররা অস্ট্রেলিয়ার ৫ উইকেট তুলে নিলেও হাল ধরেছেন উসমান খাজা। তার অপরাজিত ১২৬ রানের ইনিংসে সফরকারীদের সংগ্রহ  ৩১১ রান।

শনিবার বার্মিংহ্যামে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে ৮২ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া। এরআগে প্রথমদিন ৮ উইকেটে ৩৯৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। পরে বিনা উইকেটে ১৪ রান সংগ্রহ করে দিন শেষ করে অস্ট্রেলিয়া।

৩৭৯ রান পিছিয়ে থেকে দ্বিতীয় দিন ব্যাটে নেমে শুরুতেই দুই উইকেট হারায় প্যাট কমিন্সের দল। দলীয় ২৯ রানে পরপর দুই বলে স্টুয়ার্ট ব্রডের শিকার হন ডেভিড ওয়ার্নার ও মার্নাস ল্যাবুশেন। ৬৭ রানে বেন স্টোকসের শিকার হন স্টিভেন স্মিথ। ব্যাট হাতে তিন ব্যাটারই ছিলেন ব্যর্থ।

একপ্রান্ত আগলে রাখা ওপেনার উসমান খাজা চতুর্থ উইকেট জুটিতে সংগ্রহ বাড়ান ত্রাভিস হেডকে নিয়ে। দলীয় ১৪৮ রানে মঈন আলীর শিকার হয়ে ৫০ রানে ফেরেন ত্রাবিস। পঞ্চম উইকেট জুটিতে খাজাকে ভালোই সঙ্গ দিয়েছেন ক্যামেরুন গ্রিন। ২২০ রানে তিনিও শিকার হন মঈন আলীর। ব্যাট হাতে করেন ৩৮ রান।

পরে অ্যালেক্স ক্যারিকে নিয়ে ৫ উইকেটে ৩১১ রানে দিন শেষ করেন খাজা। ২৭৯ বলে ১২৬ রানে অপরাজিত রয়েছেন তিনি। ৮০ বলে ৫২ রানে অপরাজিত ক্যারি।

স্বাগতিকদের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন স্টুয়ার্ট ব্রড ও মঈন আলী। বেন স্টোকস নেন একটি উইকেট।

Tags: অস্ট্রেলিয়াঅ্যাশেজইংল্যান্ডখাজাব্রডলিড স্পোর্টসস্টোকস
Previous Post

ইউপি চেয়ারম্যান বাবুর পরিকল্পনায় সাংবাদিক নাদিম হত্যা

Next Post

উখিয়া ক্যাম্পে গুলিতে রোহিঙ্গা মাঝি নিহত

Next Post
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গাদের বসবাসের দৃশ্য, পল্লী এলাকা ও চলাচলের পথ. Channel i News - চ্যানেল আই নিউজ

উখিয়া ক্যাম্পে গুলিতে রোহিঙ্গা মাঝি নিহত

উত্তর প্রদেশে তীব্র গরমে একজন ব্যক্তি পানির মধ্যে স্নান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের উত্তর প্রদেশে তীব্র গরমে ৩৪ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT