চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজা চার্লস কেন দুইবার জন্মদিন উদযাপন করছেন?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:13 অপরাহ্ন 17, জুন 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
রাজা চার্লসের দুইবার জন্মদিন উদযাপন, রাজকীয় পোশাক ও সিংহাসন সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

এক বছরে দ্বিতীয়বারের মত নিজের জন্মদিন পালন করতে যাচ্ছেন রাজা তৃতীয় চার্লস। এর আগে গত বছর ১৪ নভেম্বর তার জন্মদিন পালন করেছিলেন তিনি। তবে আজ তার জন্মদিনের পাবলিক উদযাপন। রাজকীয় ঐতিহ্যবাহী এই অনুষ্ঠান ‘ট্রুপিং দ্য কালার’ নামে পরিচিত। রাজা হিসেবে তৃতীয় চার্লস প্রথম এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।

ব্রিটিশ রাজপরিবারের অফিসিয়াল ওয়েবসাইটের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ‘ট্রুপিং দ্য কালার’ ইভেন্টটি ব্রিটিশ সার্বভৌম ক্ষমতাধরদের আনুষ্ঠানিক জন্মদিন উপলক্ষে ২৬০ বছর ধরে প্রতি জুনে অনুষ্ঠিত হয়ে আসছে। এই মনোমুগ্ধকর প্রদর্শনীতে ১,৪০০ জনেরও বেশি কুচকাওয়াজ সৈন্য, ২০০টি ঘোড়া এবং ৪০০ জন সঙ্গীতশিল্পী অংশগ্রহণ করছে। প্যারেডটিতে রয়্যাল এয়ার ফোর্সের ফ্লাই পাস্টও রয়েছে যা বাকিংহাম প্যালেস ব্যালকনি থেকে ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা উপভোগ করতে পারেন। ঐতিহ্যবাহী এই জন্মদিন উপলক্ষে লন্ডনের গ্রিন পার্কে এ-৪১ বন্দুকের মাধ্যমে ফায়ারিং স্যালুট প্রদান করা হয়।

‘ট্রুপিং দ্য কালার’ প্যারেড সর্বপ্রথম রাজা দ্বিতীয় চার্লস (১৬৬০ – ৮৫) এর শাসনামলে অনুষ্ঠিত হয়। ১৭৪৮ সালে ব্রিটিশ সার্বভৌম ক্ষমতার অধিকারীদের আনুষ্ঠানিক জন্মদিন উদযাপনের জন্য অনুষ্ঠান আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়। ১৭৬০ সালে সিংহাসনে আরোহণ করা রাজা দ্বিতীয় জর্জের অধীনে এই প্যারেডটি একটি বার্ষিক ইভেন্টে পরিণত হয়। রাজা দ্বিতীয় জর্জ ৩০ অক্টোবর জন্মগ্রহণ করলেও, তিনি গ্রীষ্মের সুন্দর আবহাওয়ায় তার জন্মদিন উদযাপন করতে চেয়েছিলেন। সেই থেকে জুন মাসেই রাজকীয় জন্মদিনের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়ে আসছে।

ঐতিহ্য অনুসারে, রাজা তৃতীয় চার্লস আজ হোয়াইটহলের হর্স গার্ড প্যারেডে উপস্থিত হয়ে রাজকীয় অভিবাদন গ্রহণ করবেন। এরপর তিনি বিভিন্ন সামরিক বাহিনীর কুচকাওয়াজ উপভোগ করবেন। এরপর রাজা প্রতিনিধিত্ব প্রদান করে সৈন্যদের প্রাসাদে ফিরিয়ে নিয়ে যাবেন। সবশেষে তিনি বাকিংহাম প্যালেসে রাজপরিবারের অন্যান্য সদস্যদের সাথে ফ্লাই পাস্ট উপভোগ করবেন।

Tags: ট্রুপিং দ্য কালারবাকিংহাম প্যালেসরাজা চার্লস
Previous Post

প্রতিপক্ষের গুলিতে চাঁদপুরে আওয়ামী লীগ কর্মী নিহত

Next Post

দেশে খালেদা জিয়ার সঠিক চিকিৎসা সম্ভব হচ্ছে না: ডা. জাহিদ

Next Post
খালেদা জিয়ার সঠিক চিকিৎসা সম্ভব হচ্ছে না: ডা. জাহিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে খালেদা জিয়ার সঠিক চিকিৎসা সম্ভব হচ্ছে না: ডা. জাহিদ

বাংলাদেশের একজন পুলিশ কর্মকর্তা সাংবাদিক নাদিমের হত্যার অভিযোগে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউপি চেয়ারম্যান বাবুর পরিকল্পনায় সাংবাদিক নাদিম হত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT