চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমালোচনা সত্ত্বেও বক্স অফিসে ‘আদিপুরুষ’র বাজিমাত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:29 অপরাহ্ন 17, জুন 2023
in বিনোদন
A A
প্রাকৃতিক দৃশ্যে দুই নারী নদীর পাড়ে বসে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার (১৬ জুন) প্রেক্ষাগৃহে মুক্তি পেল পরিচালক ওম রাউতের বহুল আলোচিত-সমালোচিত সিনেমা ‘আদিপুরুষ’। শুরু থেকেই প্রভাস-কৃতির এই ছবিকে ঘিরে যতই বিতর্ক থাকুক না কেন, ছবিটি মুক্তি পেতেই যেন বদলে গেলো সকল চিত্র।

মুক্তির দিনে ‘আদিপুরুষ’ দেখতে যেন ভারতের  বিভিন্ন প্রান্তের সিনেমা হলে ভিড় জমিয়েছেন বহু দর্শক। যারই প্রমাণ মিলেছে ছবিটির প্রথম দিনের বক্স অফিসের আয় থেকে।

বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী ছবিটির আয় দাঁড়িয়েছে ১২৪ কোটি রুপি (ট্রেড ফিগার)। যার ভেতর শুধুমাত্র ছবিটি হিন্দি ভার্সন থেকেই আয় করেছে ৩৫ কোটি রুপি! এছাড়া হিন্দির পাশাপাশি ছবিটির তেলেগু ভার্সন থেকেও ভালো উপার্জন হয়েছে বলে জানা গেছে।

এদিকে ৬০০ কোটি রুপির বেশি বাজেটেও নির্মিত ‘আদিপুরুষ’ ছবিটি অগ্রিম টিকেট বিক্রিতেও রীতিমত রেকর্ড গড়ছে। ছবিটি মুক্তির আগ পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ লাখের কাছাকাছি অগ্রিম টিকেট বিক্রি হয়েছে বলে জানা যায়।

মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী সর্বোচ্চ আয় করা ভারতীয় ৫ ছবির তালিকায় স্থান করে নিয়েছে আদিপুরুষ। প্রথম স্থানটি সযত্নে রেখেছে ‘আরআরআর’। ছবিটি মুক্তির দিনে বিশ্বব্যাপী আয় করে ২২২ কোটি রুপি। এছাড়া তালিকার দুই নম্বরে আছে ‘বাহুবলী ২’, এর আয় ২১৪ কোটি রুপি। মুক্তির প্রথম দিনে ১৬৪ কোটি রুপি আয় করে তৃতীয় স্থানে আছে ‘কেজিএফ ২’, ১২৫ কোটি রুপি আয় করে চতুর্থ স্থানে আছে ‘সাহো’ এবং ৫ম স্থানে আছে ‘আদিপুরুষ’। ঠিক এর পরের স্থানটিই শাহরুখ অভিনীত ‘পাঠান’ এর!

তবে বক্স অফিসে সাফল্যের পাশাপাশিও ছবিটির মুক্তি ঘিরে নানান অপ্রীতিকর ঘটনা ঘটেছে প্রেক্ষাগৃহগুলোতে। জানা গেছে, ‘আদিপুরুষ’ নিয়ে দর্শকদের নানান উম্মাদনার মাঝে প্রেক্ষাগৃহে হঠাৎই এক প্রভাস ভক্ত নিজের হাত বিয়ারের ভাঙা বোতল দিয়ে কেটে রক্তারক্তি কাণ্ড ঘটিয়ে বসেন! যদিও তাকে দেখে বিন্দুমাত্র কষ্ট হচ্ছে বলে মনে হয়নি। দিব্যি হাত কেটে সেই রক্ত দিয়ে প্রভাসের ছবিতে তিলক কাটলেন। এসবই যেন সাধারণ ঘটনা! এমনই একটা ভাব করে বাকি ভক্তদের মধ্যেও বিশেষ কোন আতঙ্ক দেখা যায়নি।

ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’র কাহিনী অবলম্বনে তৈরি করা হয়েছে ‘আদিপুরুষ’, যা একটি বহুভাষিক সিনেমা।ছবিতে রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে প্রভাসকে এবং সীতার চরিত্রে রয়েছেন কৃতি স্যানন। অপরদিকে লক্ষণের ভূমিকায় থাকবেন সানি সিং এবং ছবিতে রাবণের ভূমিকায় আছেন সাইফ আলী খান।

সূত্র: বলিউড মুভি রিভিউজ

Tags: অভিনয়আদিপুরুষকৃতি শ্যাননকেজিএফপাঠানপ্রভাসবক্স অফিসশাহরুখসিনেমা
Previous Post

এর চেয়ে বেশি কিছু চাওয়ার থাকে না: লিটন

Next Post

শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার মূল কারিগর: শিক্ষামন্ত্রী

Next Post
শিক্ষকরা শিক্ষামন্ত্রীর বক্তৃতা শুনছেন, সভায় উপস্থিত শিক্ষকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার মূল কারিগর: শিক্ষামন্ত্রী

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন স্ট. পিটার্সবার্গে ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এ বছর গম রপ্তানিতে রেকর্ড ভাঙবে রাশিয়া: পুতিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT