চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুবিতে ফ্যাক্ট-চেকিং বিষয়ক সেমিনার

সৌরভ সিদ্দিকী by সৌরভ সিদ্দিকী
1:26 অপরাহ্ন 17, জুন 2023
in কুমিল্লা, জনপদ, শিক্ষা
A A
কুবিতে ফ্যাক্ট-চেকিং বিষয়ক সেমিনারে অংশগ্রহণকারীরা ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) -এর অর্থায়নে ফ্যাক্ট-চেকিং বিষয়ক একটি সেমিনারের আয়োজন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ (এমসিজে)

গতকাল শুক্রবার (১৬ জুন) সকাল সাড়ে নয়টায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ক্লাসরুমে সেমিনারটি শুরু হয়৷ সেমিনারে প্রশিক্ষক হিসেবে ছিলেন বিভাগটির চেয়ারম্যান ও সহকারি অধ্যাপক কাজী এম. আনিছুল ইসলাম ও সহকারি অধ্যাপক মাহমুদুল হাসান। বিভাগটির ২১ জন শিক্ষার্থী এই সেমিনারে অংশ নেন।

মোট ছয়টি সেশনে ভাগ করে এই সেমিনারে আলোচনা করা হয়৷ সেশনগুলোতে ফ্যাক্ট-চেকিং বিষয়ে নানা তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয় সম্পর্কে প্রশিক্ষণার্থীদের পরিচিত করানো হয়। একই সময় প্রশিক্ষকদের সহায়তায় বিভিন্ন মিডিয়ায় আলোচিত বিষয়, সংবাদের সত্যতা যাচাইয়ের কাজ করেন প্রশিক্ষণার্থীরা৷

সেমিনারের বিষয়ে ১২তম ব্যাচের শিক্ষার্থী মো. নাঈম ইসলাম বলেন, ফ্যাক্ট-চেকিং বিষয়ে অনেক কিছু জানতাম না৷ ফ্যাক্ট-চেক করতে বিভিন্ন টুল ব্যবহার, তা থেকে কোন তথ্যকে আমরা কীভাবে যাচাই করব এই বিষয়গুলোও জানলাম। ভবিষ্যতে মিথ্যা তথ্য যাচাইয়ে এগুলো কাজে লাগাতে পারব।

সেমিনারের প্রশিক্ষক মাহমুদুল হাসান বলেন, আমরা কিছুদিন আগে এমআরডিআই-এর একটি ফ্যাক্ট-চেকিং বিষয়ক প্রশিক্ষণে অংশ নিই৷ সেখানে যা শিখেছি, আমাদের শিক্ষার্থীদেরও হাতে কলমে তা শেখানোর চেষ্টা করেছি৷ আমাদের লক্ষ্য হল—এই শেখা থেকে একটি প্রফেশনাল টিম তৈরি করা এবং ফ্যাক্ট-চেকিং বিষয়ে একটা ম্যানুয়াল বের করা।

আরেক প্রশিক্ষক কাজী এম. আনিছুল ইসলাম জানান, আমরা এমআরডিআইয়ে নেওয়া প্রশিক্ষণের অংশ হিসেবে সেমিনারটির আয়োজন করি৷ শিক্ষার্থীদের হাতে কলমে ফ্যাক্ট-চেকিংয়ের বিভিন্ন বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেছি৷ এই ট্রেনিংয়ের লক্ষ্য হল আমাদের যে টিম তৈরি হয়েছে তাদের মাধ্যমে একটা বই প্রকাশ করা ও একটা সাইট তৈরি করা৷ যেখানে প্রফেশনালি ফ্যাক্ট-চেকিংয়ের কাজ শুরু করব।

Previous Post

‘গড সেভ দ্য কুইন’ দিয়ে বক্তৃতা শেষ করলেন মার্কিন প্রেসিডেন্ট

Next Post

আকাশপথে যাত্রার জন্য আসছে এয়ার স্কুটার

Next Post
উচ্চ প্রযুক্তির এয়ার স্কুটার প্রদর্শনী, দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দু. Channel i News - চ্যানেল আই নিউজ

আকাশপথে যাত্রার জন্য আসছে এয়ার স্কুটার

বাংলাদেশ ক্রিকেট দল বিজয়ী হয়ে ট্রফি গ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এর চেয়ে বেশি কিছু চাওয়ার থাকে না: লিটন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT