চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউরো বাছাইয়ে টানা তিন জয় এমবাপেদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:44 পূর্বাহ্ন 17, জুন 2023
in ফুটবল, স্পোর্টস
A A
ফ্রান্সের ফুটবল খেলোয়াড়রা গোলের পর উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরো চ্যাম্পিয়নশিপ-২০২৪ এর বাছাইপর্বে তিন ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে ফ্রান্স ও ইংল্যান্ড। জিব্রাল্টারের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। আরেক ম্যাচে মাল্টাকে বড় ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। 

শুক্রবার প্রতিপক্ষের মাঠে ৩-০তে জয় পেয়েছে ফ্রান্স। ফিফা র‍্যাঙ্কিংয়ে দুইয়ে থাকা দলটি অবশ্য র‍্যাঙ্কিংয়ের ২০১ নম্বর দলটির সঙ্গে ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছে।

ম্যাচ শুরুর ৩ মিনিটের মাথায় অলিভিয়ের জিরুদের গোলে এগিয়ে যাওয়ার পর জালের দেখা পান কাইলিয়ান এমবাপে। শেষ দিকে নিজেদের জালে বল জড়িয়ে ব্যবধান আরও বাড়ায় জিব্রাল্টার।

দারুণ জয়ে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পাঁচ দলের ‘বি’ গ্রুপের শীর্ষে ফ্রান্স। আরেক খেলায় আয়ারল্যান্ডকে ২-১তে হারিয়ে এক ম্যাচ কম খেলে দুইয়ে আছে গ্রিস। তলানিতে থাকা জিব্রাল্টার জিততে পারেনি এক ম্যাচও।

‘সি’ গ্রুপের ম্যাচে মাল্টার বিপক্ষে ৪-০ গোলের বড় ব্যবধানে ইংলিশরা জয় পায়। নিজেদের জালে ফার্দিনান্দো বল জড়ালে অতিথিরা এগিয়ে যায়। এরপর প্রতিপক্ষের মাঠে একটি করে গোল করেন ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ড, হ্যারি কেইন ও ক্যালাম উইলসন।

৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পাঁচ দলের ‘সি’ গ্রুপের শীর্ষে উঠেছে ইংল্যান্ড। একটি করে ম্যাচ কম খেলে দুইয়ে ইউক্রেন ও তিনে আছে ইতালি। আর সব ম্যাচ হেরে তলানিতে আছে মাল্টা।

Tags: ইউরো বাছাইইংল্যান্ডএমবাপেগ্রিসফ্রান্সলিড স্পোর্টস
Previous Post

ইবাদতের পর শরিফুলের আঘাত

Next Post

ফল-ফুল ও সবুজে ঘেরা জেলা প্রশাসকের বাসভবন

Next Post
জেলা প্রশাসকের বাসভবনের সবুজে ঘেরা দৃশ্য, গাছপালা ও ভবন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফল-ফুল ও সবুজে ঘেরা জেলা প্রশাসকের বাসভবন

চুইঝাল গাছের ছবি, কৃষি বিভাগে চুইঝাল চাষের জন্য উপকারী. Channel i News - চ্যানেল আই নিউজ

কুড়িগ্রামে বাণিজ্যিকভিত্তিতে চুইঝাল চাষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT