চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন কংগ্রেসম্যানদের চিঠির বিরুদ্ধে ‘সম্প্রীতি বাংলাদেশ’র প্রতিবাদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:46 অপরাহ্ন 16, জুন 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
সম্প্রীতি বাংলাদেশ এর লোগো, দুই হাতের চিত্র, শান্তি ও ঐক্যের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন কংগ্রেসম্যানদের চিঠির বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছে সম্প্রীতি বাংলাদেশ নামের একটি সংগঠন।

শুক্রবার ১৬ জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি গণমাধ্যমের সূত্র থেকে জানতে পেরেছি যে, প্রেসিডেন্ট বাইডেনের কাছে কয়েকজন মার্কিন কংগ্রেসম্যান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এবং ধর্মীয় সংখ্যালঘুরা নিরাপত্তার অভাব বোধ করছে।

চিঠিতে আরও বলা হয়েছে যে, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার করা হচ্ছে এবং হিন্দুরা এদেশে ছেড়ে ভারতে চলে যাচ্ছে। এ সবই নাকি ঘটছে শেখ হাসিনার শাসনামলে। কংগ্রেসম্যানদের উল্লিখিত চিঠির ভিত্তিতে দেশে এবং বিদেশে চালানো হচ্ছে অপপ্রচার। ত্রিশ লক্ষ বাঙালির রক্তের বিনিময়ে অর্জিত অসাম্প্রদায়িক বাংলাদেশের ভাবমূর্তি নষ্টের এই নোংরা ষড়যন্ত্রে আমরা মর্মাহত। একই সঙ্গে গভীর দুঃখের সঙ্গে বলতে চাই, জাতির জনক ও তার সুযোগ্য কন্যার মানবিক জীবনাদর্শ ও ভাবমূর্তি ক্ষুন্ন করাই এই অপপ্রচারের উদ্দেশ্য। সংখ্যালঘুদের বিষয়ে শেখ হাসিনা নিজে কতখানি সংবেদনশীল সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। একই সঙ্গে তার প্রতি সংখ্যালঘুদের আস্থার বিষয়টিও আমরা তৃণমূল পর্যায়ে কাজ করতে গিয়ে নিয়ত উপলব্ধি করে চলেছি।

এহেন মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে দেশে-বিদেশে যে অপপ্রচার চালানো হচ্ছে তা বাংলাদেশের জন্য ক্ষতিকর তো বটেই, একই সাথে বাংলাদেশ ও বাঙালি জাতির অসাম্প্রদায়িক, মানবিক ও সম্প্রীতির ঐতিহ্যিক সংস্কৃতির প্রতিও অশ্রদ্ধা এবং অবমাননার শামিল।

উল্লেখ্য যে, ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় গিয়ে দেশব্যাপী সংখ্যালঘুদের উপর রাষ্ট্রীয় মদদে যে নৃশংস বর্বরোচিত নির্যাতন চালিয়েছিল তা একাত্তরের ইতিহাসকেও হার মানায়। খালেদা জিয়া-তারেক রহমান এবং নিজামী-মুজাহিদদের শাসনামলের ভয়াবহ ঘটনাবলীকে বর্তমান সময়কালের উল্লেখ করে অতিশয় ধূর্ততা ও চাতুর্যের সঙ্গে প্রচার করার অপচেষ্টা চলছে। আশা করি, সকল ধর্মের শুভবাদী মানুষের সম্মিলিত প্রতিরোধে এসব গুজব চিরতরে বিনষ্ট করার সময় এসেছে। আমরা মার্কিন কংগ্রেসম্যানদের অসত্য তথ্য সম্বলিত চিঠির ভিত্তিতে সুপরিকল্পিত অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাই।

Tags: সম্প্রীতি বাংলাদেশ
Previous Post

মৌলভীবাজারে ছাত্রলীগের ৭ নেতাকর্মী বহিষ্কার

Next Post

অ্যাশেজ সিরিজ: প্রথম দিনেই জমজমাট লড়াই

Next Post
ক্রিকেট খেলোয়াড় ব্যাটিং করছে, দর্শকরা স্টেডিয়ামে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাশেজ সিরিজ: প্রথম দিনেই জমজমাট লড়াই

বজ্রপাতের সময় আকাশে ঝলকানি ও আলো. Channel i News - চ্যানেল আই নিউজ

বজ্রপাতে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT