চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৭ বছর পর রাখির করা মামলা থেকে রেহাই পেলেন মিকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:27 অপরাহ্ন 16, জুন 2023
in বিনোদন
A A
দুজন ব্যক্তি বাইরে দাঁড়িয়ে হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০০৬ সালে নিজের জন্মদিনের পার্টিতে ‘জোর করে’ রাখি সাওয়ান্তের ঠোঁটে ঠোঁট রেখেছিলেন গায়ক মিকা সিং। যার প্রেক্ষিতে মিকা সিংয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন রাখি। ঘটনার ১৭ বছর পর রাখিরই জমা দেওয়া হলফনামায় বৃহস্পতিবার (১৫ জুন) সেই মামলা তুলে নিল মুম্বাই হাইকোর্ট।

বিচারপতি এ এস গড়করি এবং এস জি ডিজের ডিভিশন বেঞ্চ রাখির আবেদন বিবেচনা করেই এই সিদ্ধান্তে পৌঁছেছে।

হলফনামায় রাখি জানিয়েছেন যে তিনি এবং মিকা বিষয়টির সৌহার্দ্যপূর্ণ ভাবে সমাধান করেছেন। তিনি আরো লিখেছেন, “আমাদের সমস্ত মতপার্থক্য বন্ধুত্বপূর্ণ ভাবে সমাধান করেছি। আমরা বুঝতে পেরেছি যে ভুল বোঝাবুঝির কারণেই সবটা অহেতুক জটিল হয়েছিল।”

এর আগে মিকার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা ৩৫৪ (শ্লীলতাহানি) এবং ৩২৩ (হামলা) এর অধীনে অভিযোগ আনা হয়েছিল। ২০০৬ সালের ১১ জুন সেটি নথিভুক্ত করা হয়েছিল। মুম্বাইয়ের এক রেস্তরায় মিকার জন্মদিনের পার্টিতে ঘটনাটি ঘটেছিল। প্রকাশ্যে আসা একটি ভিডিওতে দেখা যায় রাখিকে জোর করে চুম্বন করছে মিকা। তারপরই শুরু হয় তুমুল বিতর্ক!

মূলত সেই পার্টিতে মিকা তার সব বন্ধুকে নিষেধ করেছিলেন মুখে কেক মাখাতে। তারপরও রাখি কেক মাখিয়ে দেন মিকার মুখে। তাইতো তাকে শিক্ষা দিতেই নাকি মিকা তখন রাখিকে জোর করে চুম্বন করেছিলেন।

গায়ককে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল এই ঘটনার পর। পরে যদিও তিনি জামিনে মুক্তি পান। সেটারও অনেক পরে, রাখি এবং মিকা সেই ঘটনার মিটমাটও করে নেন। গত বছর একটি কফিশপে তাদের দেখা গিয়েছিল। এমনকি রাখিকে মিকার পা ছুঁতেও দেখা গিয়েছে।

সূত্র: বলিউড হাঙ্গামা

Tags: মিকা সিংরাখি সাওয়ান্ত
Previous Post

দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত সাংবাদিক নাদিম

Next Post

যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে প্রথম বাংলাদেশি বিচারক নুসরাত

Next Post
বাংলাদেশি বিচারক নুসরাতের ছবি, যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে প্রথম বাংলাদেশি বিচারক নুসরাত

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন, বিভিন্ন মানুষ অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে জেলায় জেলায় মানববন্ধন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT